চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অন্ধকার নয়, আস্থা ফিরুক

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৭:১৩ অপরাহ্ণ ০১, এপ্রিল ২০১৮
সম্পাদকীয়
A A
এইচএসসি

প্রশ্নপত্র ফাঁসের শঙ্কা থাকায় আগাম প্রতিরোধমূলক নানা উদ্যোগের মধ্যে সোমবার সারাদেশে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। এতে ১০টি শিক্ষা বোর্ডের পাশাপাশি মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের প্রায় ১৩ লাখ শিক্ষার্থী অংশ নেবেন। এ পরীক্ষা নিয়ে অভিভাবক আর শিক্ষার্থীদের শঙ্কার কারণ, কিছুদিন আগে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় ধারাবাহিক ও নজিরবিহীন প্রশ্নফাঁসের ঘটনা। সেসময় প্রায় প্রতিটি পরীক্ষার আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন ফাঁস হয়েছিল। পরে দেখা গেছে সেই ফাঁস হওয়া প্রশ্নপত্রের সঙ্গে কেন্দ্রে সরবরবাহ করা প্রশ্নপত্রের হুবহু মিল। ওই পরীক্ষা নিয়ে তীব্র সমালোচনার মুখে এইচএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসরোধে নানা উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এই প্রথম লটারির মাধ্যমে প্রশ্নপত্রের সেট ঠিক করা হবে। বলা হচ্ছে, পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে কেন্দ্র কর্মকর্তার মোবাইল নম্বরে এসএমএস করে নির্ধারিত সেট কোড পাঠানো হবে। তারপর সেই সেটের প্রশ্নপত্রে পরীক্ষা নিতে হবে। এর বাইরে পরীক্ষার কয়েকদিন আগে থেকে কোচিং সেন্টার বন্ধ, পরীক্ষাকেন্দ্রের ২’শ মিটারের মধ্যে মুঠোফোন এবং কোনো ধরনের ডিজিটাল ডিভাইসের ব্যবহার নিষিদ্ধসহ আরো কিছু নিরাপত্তামূলক পদক্ষেপের কথাও আমরা জেনেছি। সরকারের এসব উদ্যোগ প্রশ্ন ফাঁসরোধে কতোটা ভূমিকা রাখবে, তা নিয়ে অামরা এখনই মন্তব্য করতে চাই না, কেননা পরীক্ষা শুরু হলেই এর কার্যকারিতা স্পষ্ট হবে। তবে সবকিছুর পর আমরা কেউই চাই না, এসএসসি পরীক্ষার সেই চিত্রের পুনরাবৃত্তি ঘটুক। ওই পরীক্ষায় প্রশ্ন ফাঁসের পর আদালতের নির্দেশে গঠিত কমিটি দাবি করে, ভল্ট কিংবা ট্রেজারি থেকে যখন প্রশ্নপত্র পরীক্ষাকেন্দ্রে যায় তখনই তা ফাঁস হয়। তা যেভাবেই হোক না কেন, আমরা মনে করি- তা ছিল জাতিকে ধ্বংসের এক মরণ খেলা। যার মূল উদ্দেশ্য আস্তে আস্তে জাতিকে মেধাশূন্য করে ফেলা। আমরা বলতে চাই, সেইসব প্রশ্ন ফাঁসকারীদের কোনো ছাড় নেই। একজন মেধাবী শিক্ষার্থী তার মেধার প্রতি, নিজের প্রতি আস্থা রেখে বিভিন্ন পরীক্ষায় ভালো ফলাফল করেন। যার প্রভাব পড়ে তার পরবর্তী জীবনেও। কিন্তু একজন অসৎ শিক্ষার্থী বা তার অভিভাবক চান বাঁকা পথে কথিত ভালো ফলাফল করতে। মেধায় পিছিয়ে থাকা এই শিক্ষার্থী সবকিছুতেই পিছিয়ে থাকেন। শেষ পর্যন্ত তার কাছে নিজের স্বার্থটাই বড় হয়ে উঠে। সেই স্বার্থ উদ্ধারে সব রকম অসৎ আর অন্ধকার পথ বেছে নেন তিনি, তার কাছে দেশ ও জাতি হয়ে উঠে গৌণ বিষয়। আমরা চাই না, আমাদের ভবিষ্যত প্রজন্ম সেই অন্ধকার পথে হাঁটুক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এইচএসসিএসএসসিপ্রশ্নপত্র ফাঁসপ্রশ্নফাঁস
শেয়ারTweetPin2
পূর্ববর্তী

মুক্তিযোদ্ধার সন্তান হয়েও সরকারি চাকরি পাননি তানভীর

পরবর্তী

আইনুল হকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

পরবর্তী

আইনুল হকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

শিরোপা জয়ী মেয়েদের প্রধানমন্ত্রীর অভিনন্দন

সর্বশেষ

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT