চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনেক প্রাপ্তির মাঝেও সেঞ্চুরির আক্ষেপ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫৯ পূর্বাহ্ণ ০৩, জানুয়ারি ২০২২
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে প্রত্যাশিত লিড পেয়েছে বাংলাদেশ। ম্যাচের তৃতীয় দিনটি দারুণ কাটিয়েছে টিম টাইগার্স। লিটন-মুমিনুলে আরও বড় প্রাপ্তির অপেক্ষা ছিল। কিন্তু সেঞ্চুরির কাছে গিয়ে তাদের বিদায় আক্ষেপে পুড়িয়েছে।

অধিনায়ক মুমিনুল হক ৮৮ ও লিটন দাস ৮৬ রানে সাজঘরে ফিরে যান। দুজনই কিউই পেসার ট্রেন্ট বোল্টের শিকার। তার আগে মাহমুদুল হাসান জয় সেঞ্চুরি আশা জাগিয়ে আউট হন ৭৮ রানে। ওয়াগনারের তৃতীয় শিকার হন টাইগার ওপেনার।

সেঞ্চুরির আনন্দদায়ী অনুভূতিটা পেলেন না তিনজনের কেউই। তিন ব্যাটারের সেঞ্চুরির সুযোগ হাতছাড়া করার পর ইয়াসির আলি রাব্বি ও মেহেদী হাসান মিরাজ শেষ বিকেলে বিপদে পড়তে দেননি বাংলাদেশকে।

মাউন্ট মঙ্গানুই টেস্টের তৃতীয় দিন শেষে সফরকারীদের সংগ্রহ ৬ উইকেটে ৪০১ রান। লিড ৭৩ রানের। অবিচ্ছিন্ন সপ্তম উইকেট জুটি থেকে এসেছে ৩১ রান। মিরাজ ২০ ও ইয়াসির ১১ রানে অপরাজিত।

নিউজিল্যান্ডকে ৩২৮ রানে অলআউট করে আগেরদিন ২ উইকেট হারিয়ে ১৭৫ রান ‍তুলেছিল বাংলাদেশ। ৭০ রান নিয়ে তৃতীয় দিন শুরু করা জয় ৮ রান যোগ করে ফেরেন সাজঘরে। ২২৮ বলে ৭৮ রান করেন ৭ বাউন্ডারিতে।

মুশফিকুর রহিম টিকতে পারেননি বেশিক্ষণ। দলীয় সংগ্রহ দুইশ পেরোনোর পর বোল্টের বলে বোল্ড হন। মি. ডিপেন্ডেবল ৫৩ বলের ইনিংসে চার মারেন একটি।

২০৩ রানে ৪ উইকেট হারানোর পর লিডের আশা যখন কমে আসে তখনই লিটনকে নিয়ে বড় জুটি গড়েন মুমিনুল। পঞ্চম উইকেট জুটি ভাঙে সাড়ে তিনশ পেরিয়ে। ১৫৮ রানের যুগলবন্দিতে লিড পায় বাংলাদেশ।

প্রথমে আউট হন ‍মুমিনুল। অধিনায়ক ৮৮ রানের ইনিংসটি খেলেন ২৪৪ বলে ১২টি চারে। কিছুক্ষণ পরই বোল্টের অফস্টাম্পের অনেক বাইরের বলে অযথা ব্যাট চালাতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন লিটন। ৮৬ রানে বিলিয়ে আসেন নিজেকে। তার ১৭৭ বলের ইনিংসে চারের মার ১০টি।

ট্যাগ: মুমিনুললিটনলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কক্সবাজারে পর্যটককে ধর্ষণের ঘটনায় বিচারবিভাগীয় তদন্ত চেয়ে রিট

পরবর্তী

আর্সেনাল ছাড়ছেন অবামেয়াং

পরবর্তী
অ্যাঞ্জেল ডি মারিয়া ফুটবল খেলছেন, আর্সেনাল ছাড়ছেন বলে মনে হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্সেনাল ছাড়ছেন অবামেয়াং

অন্তর্মুখী নারী, লজ্জা ও অনুতপ্ত প্রকাশ, মনোভাব বোঝানো. Channel i News - চ্যানেল আই নিউজ

এখন তিনি অনুতপ্ত, লজ্জিত, নিঃশর্ত ক্ষমাপ্রার্থী

সর্বশেষ

চির উন্নত তব শির

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

চীনের সর্বোচ্চ সামরিক কমান্ডের দুই শীর্ষ জেনারেল অপসারিত

আগস্ট ২৯, ২০২৬
দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে বন্যায় সুড়ঙ্গে এখনও শতাধিক মানুষ, পাথর সরিয়ে প্রাণ বাঁচানোর লড়াই

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আপোষের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT