চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনুপ চেটিয়ার অজানা অধ্যায়

ম. শাফিউল আল ইমরান ম. শাফিউল আল ইমরান
১:৫১ পূর্বাহ্ণ ১১, নভেম্বর ২০১৫
আন্তর্জাতিক
A A

ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসাম (উলফা) নেতা অনুপ চেটিয়া ১৯৬৭ সালে আসামের তিনসুকিয়া জেলার জেরি গায় জন্মগ্রহণ করেন। বিভিন্ন সময় বিভিন্ন নামে পরিচিত ছিলেন তিনি। তার নামগুলোর মধ্যে সুনীল বড়ুয়া, ভাউজান এবং আহমেদ উল্লেখযোগ্য। আসামের বিচ্ছিন্নতাবাদী সংগঠন নিষিদ্ধ ঘোষিত উলফার সাধারণ সম্পাদক ছিলেন অনুপ চেটিয়া।

বিভিন্ন সূত্র জানানয়, অনুপের পরিবারের সদস্যরা ১৯৯৫ সাল থেকে ঢাকার বসবাস শুরু করেন। গ্রেফতারের আগে ১৯৯৭ সালের ২১ ডিসেম্বর ঢাকায় তার পরিবারের সদস্যরা শ্যামলীর একটি ছয়তলা ভবনে ভাড়া থাকতেন। তখন জন ডেভিড সোলায়মান নাম নিয়ে অনুপ সেখানকার একটি বেসরকারি সংগঠনে (এনজিও) নির্বাহী হিসেবে কাজ করছিলেন।

গ্রেফতারের পর তার বিরুদ্ধে অবৈধভাবে বাংলাদেশে অবস্থান এবং অবৈধভাবে বিদেশী মুদ্রা ও একটি স্যাটেলাইট ফোন রাখার অভিযোগে তিনটি মামলা হয়। তিন মামলায় কারাভোগের পর ২০০৭ সালের ২৫ ফেব্রুয়ারি শেষ হয় সাজার মেয়াদ।

Banglabid

তবে তিনি ২০০৩ সালের ২৩ আগস্ট বাংলাদেশে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করলে সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত তাকে নিরাপত্তা হেফাজতে রাখার নির্দেশ দেন উচ্চ আদালত। সে অনুযায়ী ভারতে হস্তান্তরের আগে পর্যন্ত বাংলাদেশে নিরাপত্তা হেফাজতে ছিলেন অনুপ চেটিয়া।

অনুপ চেটিয়ার আগে অরবিন্দ রাজখোয়াসহ আরো কয়েকজন উলফা নেতাকে ভারতের কাছে হস্তান্তর করে বাংলাদেশ। ২০০৯ সালের শেষদিকে উলফার চেয়ারম্যান অরবিন্দ রাজখোয়াকে হস্তান্তর করা হয়।

এরপর ২০১০ সাল থেকে দিল্লীতে ভারত সরকারের সঙ্গে উলফার শান্তি আলোচনা শুরু হলে ভারতে ফিরে যাওয়ার আগ্রহ দেখান অনুপ চেটিয়া। দুই দেশের মধ্যে সমঝোতার ভিত্তিতেই তাকে জন্মভূমিতে ফেরত পাঠানো হয়েছে।

Reneta

১৯৯২ সাল থেকে বাংলাদেশে গ্রেফতার হওয়ার আগে পর্যন্ত আত্মগোপনে ছিলেন তিনি। আসামের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনে পরেশ বড়ুয়া এবং অরবিন্দ রাজখোয়ার পাশাপাশি অনুপ চেটিয়াও অন্যতম প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত ছিলেন।

পরেশ বড়ুয়া এবং অনুপ চেটিয়া পরস্পরের আত্মীয়। এখনো আত্মগোপনে আছেন পরেশ বড়ুয়া। অনুপ চেটিয়ার স্ত্রী মনিকা বড়ুয়া এবং ছেলে বুমনি আকা জুমন ও মেয়ে বুলবুলিও আত্মগোপনে আছেন বলে ধারণা করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনুপ চেটিয়াউলফা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তামিম-ইমরুলের ব্যাটে দারুণ শুরু বাংলাদেশের

পরবর্তী

প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদির অভিনন্দন

পরবর্তী

প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদির অভিনন্দন

অনলাইন শপিং’এ আলি বাবার রেকর্ড

সর্বশেষ

সরাসরি ম্যাকাই: বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট

আগস্ট ২২, ২০২৬

দ্বিতীয়বার এমপি হয়েই সাচিং প্রু জেরীর বাজিমাত

আগস্ট ২২, ২০২৬

এলএনজির কার্গো এলে গ্যাস সংকট কাটার আশা

আগস্ট ২২, ২০২৬

প্রথমবারের মতো পূর্ণমন্ত্রী হওয়া মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে

আগস্ট ২২, ২০২৬

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT