স্পোর্টস

তামিম-ইমরুলের ব্যাটে দারুণ শুরু বাংলাদেশের

তামিম-ইমরুলের ব্যাটে দারুণ শুরু বাংলাদেশের

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে দুই ওপেনার তামিম ইকবাল ও ইমরুল কায়েসে ব্যাটে দারুণ শুরু করেছে বাংলাদেশ। টস জিতে ব্যাট করতে নেমে এরই মধ্যে শতরানের জুটি গড়ে অবিচ্ছিন্ন রয়েছেন তারা।

দুই ওপেনার তাদের হাফসেঞ্চুরি পূরণ করেছেন। টানা দ্বিতীয় হাফসেঞ্চুরি করেছেন ইমরুল।

আরেকটি হোয়াইটওয়াশের লক্ষ্য নিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে মাঠে নেমেছে টাইগাররা।

আজ জিতলেই ওয়ানডে ক্রিকেটে ১১তম বারের মতো প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করবে বাংলাদেশ। সর্বশেষ পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার মধ্যদিয়ে প্রতিপক্ষকে দশমবারের মতো হোয়াইটওয়াশ করে টাইগাররা।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…