চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘অনাচারের বিরুদ্ধে জাগ্রত হোক শুভবোধ’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫৫ অপরাহ্ণ ১৪, এপ্রিল ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ, শিল্প সাহিত্য
A A
বৈশাখ-নতুন বছর-বাংলা নববর্ষ

জগতের সকল অন্ধকার দূর করে আলো ছড়িয়ে দেয়ার বার্তা নিয়ে নতুন বছর ১৪২৬ কে বরণ করল সাংস্কৃতিক সংগঠন ছায়ানট। ঐতিহ্যবাহী এই উৎসবে যোগ দিতে রমনা বটমূলে সুর্যোদয়ের আগ থেকে হাজারো মানুষের ঢল নামে।

নতুন বছরকে বরণ করার সঙ্গে সঙ্গে অন্যায় ও নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়।

নতুন সূর্য, নতুন স্বপ্ন, নতুন আশা আর সম্ভাবনা নিয়ে শুরু হলো বাংলার নতুন বছর। নতুন এই বছরে থাকবে না কোনো হিংস্রতা, অন্যায় আর অনাচার। বিরাজ করবে কেবল ভ্রাতৃত্ববোধ আর মানবতার আবাহন।

Banglabid

১৪২৬ বঙ্গাব্দের প্রথম সকালে ‘অনাচারের বিরুদ্ধে জাগ্রত হোক শুভবোধ’ – ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ছায়ানটের এই আহ্বানে রমনা বটমূলে নামে হাজারো মানুষের ঢল। রাগ সুরের মায়াজালে ধ্রুপদী সুরের মূর্ছনায় নতুন বছরকে স্বাগত জানান তারা।বৈশাখ-নতুন বছর-বাংলা নববর্ষ

মানুষের কাছে শান্তি বার্তা পৌঁছে দিতে আয়োজনে রাখা হয় রবীন্দ্র, নজরুল, লালন সাঁই আর পঞ্চকবির গান।

রমনা বটমূলের ছায়াতলে সুরেলা বৈশাখ যেন সবকিছু ছাপিয়ে ওঠে সৌহার্দ্য আর সম্প্রীতির মেলবন্ধনে।

Reneta

শান্তি, মানবতা আর মানুষের অধিকার রক্ষায় প্রিয় মাতৃভূমি এগিয়ে যাবে, এমন প্রত্যাশার কথা শোনালেন আয়োজকরা।
ছায়ানটের প্রতিষ্ঠাতা সদস্য ও সভাপতি সনজীদা খাতুন বলেন: ‘অন্তরে ইচ্ছা জাগুক, “ওরা অপরাধ করে” কেবল এই কথা না বলে, প্রত্যেকে নিজেকে বিশুদ্ধ করবার চেষ্টা করি। আর আমরা যেন নীতিবিহীন অন্যায়-অত্যাচারের নীরব দর্শকমাত্র হয়ে না থাকি। প্রতিবাদে, প্রতিকার সন্ধানে হতে পারি অবিচল। নববর্ষ এমন বার্তাই সঞ্চার করুক আমাদের অন্তরে।’বৈশাখ-নতুন বছর-বাংলা নববর্ষ

বর্ষবরণ অনুষ্ঠানে নুসরাত, তনু ও সাগর-রুনিসহ অন্যায় আর নিপীড়নের শিকার সবার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালনের পর জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ছায়ানটনববর্ষপহেলা বৈশাখবাংলা নববর্ষবাংলা নববর্ষ ১৪২৬
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অনাচারের বিরুদ্ধে জাগ্রত হোক শুভবোধ

পরবর্তী

হাতে গ্লাভস পরে কেন ‘করমর্দন’ করেছিলেন মিমি?

পরবর্তী

হাতে গ্লাভস পরে কেন ‘করমর্দন’ করেছিলেন মিমি?

নববর্ষে মুশফিক-সাকিবের শুভেচ্ছা

সর্বশেষ

সিনেমায় আর গাইতে নাও পারেন ইমন, কেন?

আগস্ট ২২, ২০২৬

২০২৮ সালের জাতিসংঘ জলবায়ু সম্মেলন আয়োজনের বিষয়ে যা ভাবছে চীন

আগস্ট ২২, ২০২৬

শান্তকে কী বলায় স্মিথকে সতর্ক করলেন আম্পায়ার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ক্লাস ফাঁকি দিলে শিক্ষার্থীদের ভিসা বাতিলের বিষয়ে যা জানাল মার্কিন দূতাবাস

আগস্ট ২২, ২০২৬

সুলিভানকে চড় মেরে শাস্তি পেলেন মেসি

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT