চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনন্ত বিজয় হত্যাকাণ্ডের দুইমাস, পরিবার ছাড়া কেউ মনে রাখেনি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২৭ পূর্বাহ্ণ ১২, জুলাই ২০১৫
অন্যান্য, অপরাধ
A A

ছেলে হারানো মায়ের কান্না যেনো থামছে না। বাবা সবার মধ্যে নিজের ছেলে খুঁজে ফেরেন। পরিবারের সদস্য ছাড়া বাকী সবাই ভুলে গেছেন বিজ্ঞান লেখক ব্লগার অনন্ত বিজয় দাশকে।

১২ মে সুবিদবাজারগস্ত নিজ বাসার সামনে উগ্রবাদীর হামলায় খুন হন বিজ্ঞান লেখক ও ব্লগার অনন্ত কুমার দাশ। সেই ঘটনার দু’মাস পার হয়েছে।

প্রথম দিকে ব্যাপক তৎপরতা থাকলেও এখন আর আইন শৃঙ্খলাবাহিনী খোঁজ নেন না এই পরিবারের। ব্লগার অনন্তের হত্যা বিচারের দাবি আন্দোলন, মিডিয়া কাভারেজ সবকিছুই থেমে গেছে একনিমেষেই। কেবল মাত্র পরিবারের সবচেয়ে মেধাবী ছেলেকে হারানোর যন্ত্রনা বেড়ে যাচ্ছে।

Banglabid

স্থানীয় গণমাধ্যম সিলেট টুডে টোয়েন্টিফোরকে ব্লগার অনন্ত’র বড় ভাই রত্মেশ্বর দাশ বলেন, পরিবারের কেউ এখনো দুঃখসহ স্মৃতি ভুলতে পারছে না। ছেলের শোকে মা ঘুমাতে পারেন না। হঠ্যাৎ ঘুম আসলেও ঘুমের মধ্যে কেঁদে ওঠেন। বাবা সবসময় অনন্তকে সবার মধ্যে খুঁজে বেড়ান।

অনন্তর ভগ্নিপতি অ্যাডভোকেট সমর বিজয় শীল জানান, এই পরিবারের এখনও বেশীরভাগ সময় রান্না হয় না। কেউ খায় না। সবাই সবসময় মনমরা হয়ে থাকেন। তিনি আরো বলেন, অনন্ত হত্যা মামলা সিআইডিতে হস্তান্তর হবার পর এক কর্মকর্তা বাসায় খোঁজ নিয়েছিলেন। এরপর প্রশাসনের আর কেউ কোনো কর্মকর্তা খোঁজ নেননি। মামলার অগ্রগতির সম্পর্কেও কিছু জানি না।

দুই বোনের মধ্যে ছোট অনন্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে জঙ্গি সংগঠন আল-কায়েদা, আইএস ও ব্লগার হত্যাকাণ্ডসহ বিভিন্ন ঘটনার প্রতিবাদ করেছেন। সেকারণেই তিনি দীর্ঘদিন উগ্রবাদীদের হুমকির মুখে ছিলেন।

Reneta

চাকরির পাশাপাশি বিজ্ঞান বিষয়ক ছোট কাগজ ‘যুক্তি’র সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন অনন্ত বিজয় দাশ।

একুশে বইমেলায় তার একাধিক বই প্রকাশিত হয়েছে। তার প্রকাশিত বইগুলোর মধ্যে রয়েছে; ‘জীব বিবর্তনের সাধারণ পাঠ’ও ‘ডারউইন একুশ শতকের প্রসঙ্গিক ভাবনা’। এছাড়াও হত্যাকাণ্ডের শিকার আরেক ব্লগার অভিজিৎ রায়ের ‘মুক্তমনা ব্লগের পাশাপাশি ‘পড়ুয়া ও বাঁধভাঙার আওয়াজসহ বিভিন্ন ব্লগে লিখতেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনন্ত বিজয় দাশব্লগারব্লগার হত্যাব্লগার হত্যাকাণ্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT