চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সময়ের বাতিঘর অধ্যাপক আনিসুজ্জামানের প্রতি ভালোবাসা

রিজভী নেওয়াজ রিজভী নেওয়াজ
১১:৫৭ পূর্বাহ্ণ ২৮, অক্টোবর ২০১৭
বাংলাদেশ
A A
চ্যানেল আই অনলাইন অনুষ্ঠানে অধ্যাপক আনিসুজ্জামানের প্রতি শ্রদ্ধা. Channel i News - চ্যানেল আই নিউজ

অধ্যাপক আনিসুজ্জামানের দীর্ঘ, কর্মময় জীবন কামনা করেছেন বিশিষ্টজনেরা। ৮০ বছর পূর্তি উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে অর্থমন্ত্রী তাকে আখ্যায়িত করেছেন সময়ের বাতিঘর হিসেবে।

পরিবার, আত্মীয়, স্বজন, সহকর্মী, শিক্ষার্থী, শুভানুধ্যায়ীর ভালোবাসায় স্নাত আনিসুজ্জামান কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দেশের মানুষের প্রতি। চলে যাওয়ার আগে বাংলা সাহিত্যের ইতিহাসের পরবর্তী খন্ডের কাজ শেষ করে যাওয়ার ইচ্ছের কথাও জানিয়েছেন এই প্রাজ্ঞজন।

অধ্যাপক আনিসুজ্জামান, এক কথায় বলা যায় সময়ের বাতিঘর তিনি। ১৯৩৭ সালের ১৮ ফেব্রুয়ারি কোলকাতায় জন্ম তার। ৪৭ এর দেশভাগের পর থেকে বাংলাদেশে। আমৃত্যু থাকতে চান এই মাটিতেই, এমনকি মৃত্যুর পরও এদেশেই কবর হবে এই চাওয়া তার।

Banglabid

ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ, স্বাধীনতা সব আন্দোলন, সংগ্রামের সঙ্গে নানাভাবে সম্পর্ক তার। মেধাবী শিক্ষক, প্রাজ্ঞ গবেষক, প্রতিবাদী বুদ্ধিজীবি, উদার মন ও মতের সহৃদয় মানুষ, দায়িত্ববান নাগরিক অসংখ্য বিশেষণে ভূষিত তিনি। বর্ণাঢ্য জীবনের আশি বছর পেরিয়ে ৮১ বছরে অধ্যাপক আনিসুজ্জামান, শারীরিক অসুস্থতার কারনে একটু দেরিতে তাকে শ্রদ্ধা জানানোর আয়োজন চন্দ্রাবতী একাডেমির।

সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি অর্থমন্ত্রীর সঙ্গে আনিসুজ্জামানের সম্পর্ক ৬ দশকের। দীর্ঘ সময়ে একে অপরের মাধ্যমে ঋদ্ধ হয়েছেন দুজন।

শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, সমাজ, রাজনীতি, মানবিকতাবোধ সব কিছুর অপূর্ব মিশেল আনিসুজ্জামান। সংবর্ধনা অনুষ্ঠানে মোড়ক উন্মোচন করা হয় অধ্যাপক আনিসুজ্জামান সম্মাননা গ্রন্থের।

Reneta

আয়োজন ছিলো সংগীতানুষ্ঠানের। রেজওয়ানা চৌধুরী বন্যা এবং অদিতি মহসিন আনিসুজ্জামানের পছন্দের ৬টি রবীন্দ্র সঙ্গীত পরিবেশন করেন আসরে।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অধ্যাপক আনিসুজ্জামান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বার্সেলোনার মুখে কুলুপ

পরবর্তী

প্রথম সপ্তাহেই অজয়ের আয় ১৩৬ কোটি, আমিরের কত?

পরবর্তী
গোলমাল এগেইন- সিক্রেট সুপারস্টার

প্রথম সপ্তাহেই অজয়ের আয় ১৩৬ কোটি, আমিরের কত?

কক্সবাজার জেলার মানচিত্র, বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জেলা. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ডাকাত সন্দেহে’ বাংলাদেশিদের উপরে রোহিঙ্গাদের হামলায় আহত ৪

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT