চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অটোরিক্সা চালানোর নামে ধর্মান্তরিত খ্রিস্টানদের অনুসরণ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৯ অপরাহ্ণ ১৩, ফেব্রুয়ারি ২০১৮
অপরাধ
A A

অটোরিক্সা চালানোর নামে মুসলিম থেকে ধর্মান্তরিত খ্রিস্টানদের নুরুজ্জামান লাবু অনুসরণ করত বলে জানিয়েছে র‌্যাব। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ধর্মান্তরিত খ্রিস্টানদের আক্রমণ এবং হত্যার পরিকল্পনা হতো। এছাড়া র‌্যাব জানায়, নুরুজ্জামান লাবু বর্তমানে ঝিনাইদহ অঞ্চলের জেএমবি’র আঞ্চলিক পর্যায়ের নেতা। সে বোমা বানাতে বিশেষভাবে পারদর্শী।

মঙ্গলবার দুপুরে কাওরান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করেন র‌্যাব-২ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আনোয়ারুজ্জামান। এর আগে সোমবার গভীর রাতে র‌্যাবের অভিযানে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের সোনালী ব্যাংকের মোড় এলাকা হতে জেএমবি’র ঝিনাইদহ অঞ্চলের আঞ্চলিক নেতাসহ দু’জনকে আটক করা হয়। এ বিষয়ে বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

আটক হওয়া ব্যক্তিরা হলেন- জেএমবি সদস্য মোঃ নুরুজ্জামান লাবু এবং নাজমুল ইসলাম শাওন। আটকের সময় তাদের কাছ থেকে ২টি চাপাতি, জঙ্গিবাদী বই, ৭২৪ ইউএস ডলার এবং অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়। তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, তারা জঙ্গি সংগঠন জেএমবির সক্রিয় সদস্য হিসেবে কাজ করছে।

Banglabid

র‌্যাব-২ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আনোয়ারুজ্জামান বলেন: আটক হওয়া ব্যক্তিরা জানিয়েছে, সম্প্রতি অনলাইনের মাধ্যমে যোগাযোগ করে দেশের বিভিন্ন স্থান হতে প্রায় ৪০-৫০ জন সমমনা উগ্রবাদীদের মধ্যে তারা সংযোগ স্থাপন করে। তেজগাঁওয়ে আটকের সময় তাদের মধ্যে ৬-৭ জন পালিয়ে যায়। রাজধানীতে নাশকতা করার পরিকল্পনা করছিল তারা।

তিনি বলেন: ২০১৫ সালে জনৈক সাইফ ওরফে রুবেলের মাধ্যমে ধর্মীয় উগ্রবাদীতায় প্রবেশ করে তারা। সাইফ রবিন তাদেরকে জঙ্গিবাদে উদ্বুদ্ধ করে বিধর্মীদের হত্যা ও আক্রমন করতে অনুপ্রানিত করত। বিভিন্ন সময়ে সে ঝিনাইদহ এলাকায় স্কুল মাঠে ও একটি গ্যারেজে সমমনাদের নিয়ে গোপনে বৈঠক করত।

লাবুকে স্থানীয় জেএমবি’র পক্ষ থেকে একটি অটোরিক্সা কিনে দেওয়া হয় জানিয়ে র‌্যাব-২ অধিনায়ক বলেন: রিক্সা চালানোর অজুহাতে সে বিভিন্ন এলাকায় রেকি করত এবং মুসলিম হতে ধর্মান্তরিত খ্রিস্টানদের অনুসরণ করত।

Reneta

‘ইতোমধ্যে এক খ্রিস্টান যিনি সম্প্রতি মুসলিম ধর্ম হতে ধর্মান্তরিত হয়েছিছিলেন তাকে কুপিয়ে হত্যা করার জন্য সে প্রতিনিয়ত অনুসরন করত বলে সে স্বীকারোক্তি দিয়েছে। লাবু বর্তমানে ঝিনাইদহ অঞ্চলের জেএমবির আঞ্চলিক পর্যায়ের নেতা। এছাড়া সে বোমা বানাতে বিশেষভাবে পারদর্শী’, জানান র‌্যাব-২ এর অধিনায়ক।

তিনি বলেন: ‘জিজ্ঞাসাবাদে লাবু জানায়, সে প্রথম জীবনে বাসের হেলপার, ট্রাকের হেলপার এবং লন্ড্রি দোকানে কাজ করত। বর্তমানে সে একজন দিনমজুর ও অটোরিক্সা চালক হিসাবে জীবন যাপন করছে। সে ২-৩ মাসের জন্য মাদ্রাসায় ভর্তি হলেও পড়ালেখা শেষ করা সম্ভব হয়নি। সে ইতোপূর্বে জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিল।’

লেফটেন্যান্ট কর্নেল আনোয়ারুজ্জামান বলেন: আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খ্রিস্টানজেএমবির‌্যাব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘ভালোবাসি তোমায়…….’

পরবর্তী

ওজনদার একটি সাহিত্য পুরস্কার ও কিছু কথা

পরবর্তী

ওজনদার একটি সাহিত্য পুরস্কার ও কিছু কথা

প্রকাশনা পাঠ আর নানা আয়োজনে রফিক আজাদ

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

মন অস্থির হলে পড়তে পারেন সূরা আদ-দুহা

আগস্ট ২৩, ২০২৬

অজিদের বিপক্ষে সিরিজ ড্রয়ে আইসিসি থেকে যে সুখবর পেল বাংলাদেশ

আগস্ট ২৩, ২০২৬
বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ‘গার্ড অব অনার’ দেয়া হয়েছে , ছবি: সংগৃহীত

বঙ্গভবনে প্রথম কর্মদিবস শুরু রাষ্ট্রপতি মির্জা ফখরুলের

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

বিআরটিসি মহিলা বাসে ই-টিকিটিং চালু করল সহজ লিমিটেড

আগস্ট ২৩, ২০২৬

তেজগাঁও থানায় স্বরাষ্ট্রমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, কয়েক ঘন্টা পর ওসি প্রত্যাহার

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT