চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অজ্ঞাত পরিচয়ে এক হাজার ৪৬ কোটি টাকা দান করেছিলেন আবদুল্লাহ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০৩ অপরাহ্ণ ১২, জানুয়ারি ২০১৬
বাংলাদেশ
A A

বাংলাদেশে সিডর আক্রান্তদের সহায়তায় ১৩ কোটি ডলার (এক হাজার ৪৬ কোটি টাকা) দান করা সেই অজ্ঞাত ব্যক্তির ছেলেই এ তুর্কি বিন আবদুল্লাহ বিন আব্দুল আজিজ আল সৌদ। যিনি গতকাল (মঙ্গলবার) বরগুনার আমতলীতে প্রধানমন্ত্রীর সাইক্লোন শেল্টার উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন।

২০০৭ সালে বাংলাদেশের উপকূলে আঘাত হানা সিডরের ধ্বংসলীলা এবং আক্রান্তদের দুর্দশা ও ক্ষয়ক্ষতির দৃশ্য দেখে মর্মাহত তখনকার সৌদি রাজা আবদুল্লাহ বাংলাদেশের মানুষকে সহায়তা করতে চান। এজন্য তিনি ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক-আইডিবির প্রেসিডেন্ট ড. আহমেদ মোহাম্মদ আলী মাধ্যমে এ বিপুল পরিমান অর্থ পৌঁছে দেন।

কিন্তু তখন তিনি শর্ত দিয়েছিলেন তার নাম-পরিচয় গোপন রাখাতে হবে। তাই গত বছর জানুয়ারিতে মারা যাওয়ার আগে এ অর্থের উৎস সম্পর্কে একমাত্র ড. আহমেদ মোহাম্মদ আলী ছাড়া আর কেউ জানতেন না। কিন্তু গত বছর তার মৃত্যুর পর আবদুল্লাহর এ অর্থ সহায়তার বিষয়টি সামনে চলে আসে।

Banglabid

ইচ্ছে প্রকাশের পরদিনই বাংলাদেশের জন্য পুরো ১৩ কোটি ডলার সৌদি রাজা পৌঁছে দেন আইডিবির কাছে। তিনি ব্যক্তিগত অর্থ-সম্পদ থেকে এই বিপুল পরিমাণ অর্থ দান করেন বাংলাদেশকে। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, গত জানুয়ারি পর্যন্ত এই বিপুল অর্থ দানকারীর নাম শুধু একজনই জানতেন। তিনি আইডিবির প্রেসিডেন্ট ড. আহমেদ মোহাম্মদ আলী। রাজার অনুরোধ রাখতে গিয়ে কারও কাছে প্রকাশ করেননি তিনি।

তবে গত জানুয়ারি মাসে সৌদি রাজা আবদুল্লাহ মারা যাওয়ার পর আইডিবি প্রেসিডেন্ট প্রথমবারের মতো রাজার ভাই ও সন্তানদের কাছে বিষয়টি খোলাসা করে বলেন, বাংলাদেশে সিডর আক্রান্তদের ১৩ কোটি ডলার সহায়তা দেওয়া অজ্ঞাতনামা ব্যক্তিটি ছিলেন তাদেরই রাজা। সেই অর্থে বাংলাদেশে স্কুল-কাম-শেল্টার হোম নির্মাণ হয়েছে। দানের ওই ১৩ কোটি ডলারের মধ্যে ১১ কোটি ডলার দিয়ে উপকূলীয় এলাকায় নির্মাণ করা হয়েছে ১৭৩টি স্কুল-কাম-আশ্রয়কেন্দ্র।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

কেরানীগঞ্জে আগুনে পুড়ে গেছে প্রায় ১৫টি দোকান ঘর

পরবর্তী

১০ মার্কিন সেনাকে আটক করেছে ইরান

পরবর্তী

১০ মার্কিন সেনাকে আটক করেছে ইরান

সরকারিভাবে নারী মুক্তিযোদ্ধা মাত্র ২০৯ জন!

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT