যানজটের চিরচেনা শহর ঢাকা। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা মহানগরজুড়ে খণ্ড খণ্ড অবরোধ গড়ে তোলে। শহরের অন্যান্য এলাকার মতো তেজগাঁও-মহাখালী বাসস্ট্যান্ড-ফ্লাইওভার এলাকায় সৃষ্টি হয় তীব্র যানজটের।অনেকেই পায়ে হেঁটে কর্মস্থল, স্কুল এবং নিজস্ব গন্তব্যে পৌঁছিয়েছেন। দীর্ঘ এই যানজটের কারণে কোনো কোনো এলাকায় যানবাহন আটকে পড়ায় ভিডিওচিত্রে দেখা যাচ্ছে রাস্তার এক পাশ ফাঁকা পড়ে আছে।








