চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অগ্রগতির আরেক ধাপে দেশ

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৫:৫১ অপরাহ্ণ ২৯, আগস্ট ২০২১
সম্পাদকীয়
A A
মেট্রোরেলের পরীক্ষামূলক চলাচল শুরু, ঢাকা মেট্রো রেল. Channel i News - চ্যানেল আই নিউজ

আজ রোববার, বড় দু’টি ঘটনার সাক্ষী হলো দেশ ও দেশের মানুষ। আরেকটু বড় পরিসরে বললে, ঘটনা দুটি দেখেছে বিশ্ববাসীও। সেই দুটি ঘটনার একটি হলো কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের সম্প্রসারণ কাজের উদ্বোধন; আরেকটি পরীক্ষামূলক মেট্রোরেল চলাচল উদ্বোধন।

আমরা এরই মধ্যে জেনেছি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের সম্প্রসারণ কাজের উদ্বোধন করেছেন আজকে। এ রানওয়েটি হবে ১০ হাজার ৭০০ ফুটের। যার নির্মাণ খরচ ধরা হয়েছে দেড় হাজার কোটি টাকারও বেশি। ২০২৪ সালে কাজ শেষ হলে এ বিমানবন্দরটি হবে সাগর উপকূলে অবস্থিত বিশ্বের অন্যান্য দৃষ্টিনন্দন বিমানবন্দরগুলোর মধ্যে অন্যতম।

সবচেয়ে বড় বিষয় হলো, বোয়িং-৭৭৭ ও ৭৭৪ এর মতো বড় আকারের বিমানগুলো খুব সহজেই এ বিমানবন্দরে অবতরণ করতে পারবে। তাতে কক্সবাজার থেকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার পথও প্রশস্ত হবে। বিশেষ করে চীন, মিয়ানমার, সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার মতো দেশগুলোর সঙ্গে যোগাযোগ দ্রুততর হবে। পর্যটন নগরী হিসেবে খ্যাত কক্সবাজারের উন্নয়নেও নতুন গতি আসবে।

Banglabid

আর এসব কারণেই নির্মাণ কাজের উদ্বোধনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমাদের দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সাথেও যোগাযোগটা বাড়াতে হবে। বিশেষ করে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সাথে যোগাযোগ হলে আমাদের ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ হবে।’

আবার আজকের দিনেই বাংলাদেশের স্বপ্নের মেট্রোরেল প্রকল্প বাস্তবে রূপ পাওয়ার পথে আরেক ধাপে পা রেখেছে। উত্তরায় অবস্থিত ডিপোতে সবুজ পতাকা উড়িয়ে এর পরীক্ষামূলক চলাচলের উদ্বোধন করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। এ দিন উত্তরা থেকে পল্লবী পর্যন্ত চারটি স্টেশনের মধ্যে পরীক্ষামূলকভাবে চলাচল করেছে মেট্রো। যাত্রীবিহীন এই চলাচলকে বলা হচ্ছে ‘পারফরম্যানস টেস্ট’।

ঐতিহাসিক এই ঘটনার পর রাজধানীবাসীর মেট্রোরেলে চড়া এখন শুধু সময়ের ব্যাপার মাত্র। প্রায় ২২ হাজার কোটি টাকা খরচের এই প্রকল্পও শেষ হওয়ার পথে। ধারণা করা হচ্ছে ২০২৩ সালের জুনের মধ্যেই যাত্রী নিয়ে চলাচল করবে মেট্রোরেল।

Reneta

আমরা নিশ্চিত করে বলতে পারি, আজকের এ দু’টি ঘটনা বাংলাদেশের অগ্রগতির ক্ষেত্রে অন্যতম মাইলফলক হিসেবে চিহ্নিত হবে। যা দেশকে একদিন পৌঁছে দেবে উন্নত দেশের সারিতে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওবায়দুল কাদেরকক্সবাজারপ্রধানমন্ত্রী শেখ হাসিনামেট্রোরেলরানওয়ে
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মেট্রোরেলের পরীক্ষামূলক চলাচল শুরু

পরবর্তী

সিনেমার গানে কণ্ঠনন্দিনী সামিনা চৌধুরী

পরবর্তী
সিনেমার গানে কণ্ঠনন্দিনী সামিনা চৌধুরী, সুন্দর পরিবেশে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সিনেমার গানে কণ্ঠনন্দিনী সামিনা চৌধুরী

ধর্মেন্দ্র ও তনুজার ছবি, ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় তারকা. Channel i News - চ্যানেল আই নিউজ

ধর্মেন্দ্রকে থাপ্পড় মেরেছিলেন তনুজা!

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT