চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অক্সফোর্ডের ভ্যাকসিন প্রয়োগের চূড়ান্ত অনুমোদন দিয়েছে যুক্তরাজ্য

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪৮ অপরাহ্ণ ৩০, ডিসেম্বর ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
করোনাভাইরাস

করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ রোধে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের উদ্ভাবিত ভ্যাকসিন মানবশরীরে ব্যবহারের জন্য চূড়ান্ত অনুমোদন দিয়েছে যুক্তরাজ্য।

বিবিসি তাদের প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

যুক্তরাজ্যে এমন অনুমোদনের পর আশাকরা হচ্ছে করোনা’র বিশ্বমহামারী পরিস্থিতিতে অক্সফোর্ড ভ্যাকসিনের অনুমোদন চলমান মহামারী পরিস্থিতির মোড় ঘুরিয়ে দেবে।  মানুষের আবারও স্বাভাবিক জীবনে ফিরে যেতে ভ্যাকসিনটি কার্যকর ভূমিকা রাখবে।

Banglabid

যুক্তরাজ্য সরকার এরই মধ্যে ১০ কোটি ডোজ ভ্যাকসিন অর্ডার করেছে, যা ৫ কোটি মানুষের শরীরে প্রয়োগ করা যাবে।

বিবিসি তাদের প্রতিবেদনে বলছে, যুক্তরাজ্যের ওষুধ প্রশাসনের এ অনুমোদনের পর ভ্যাকসিনটি নিয়ে এখন পর্যন্ত সৃষ্টি হওয়া ধোঁয়াশা ও সংশয় কেটে যাবে। সাধারণ মানুষ ভ্যাকসিন গ্রহণে আস্থা পাবে।

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা চলতি বছর জানুয়ারি মাসে করোনা ভ্যাকসিনের ডিজাইন প্রস্তুত করে। এপ্রিলে স্বেচ্ছাসেবক দলের ওপর ক্লিনিকাল টেস্ট শুরু করে, এরপর থেকে দেশে দেশে হাজার হাজার মানুষের শরীরে এর পরীক্ষামূলক প্রয়োগ করা হয়।

Reneta

তৃতীয় ধাপের ভ্যাকসিনের পরীক্ষার অন্তর্বর্তী বিশ্লেষণে দুটি ডোজের ব্যবহারে কার্যকারিতা ৭০ শতাংশ প্রকাশ করা হয়। অপর দুটির কার্যকারিতা ৯০ ও ৬২ শতাংশ। এরপর নানা সময় ভ্যাকসিন মানব শরীরে প্রয়োগ নিয়ে তৈরি হয় জটিলতা।

চলতি সপ্তাহের রোববার অ্যাস্ট্রাজেনেকার প্রধান নির্বাহী পাস্কাল সরিওট দাবি করেন তাদের প্রস্তুতকৃত ভ্যাকসিন ৯৫ শতাংশ করোনা প্রতিরোধে কার্যকর। এরপর তিনদিন বাদে আজ যুক্তরাজ্যের ওষধ প্রশাসনের ভ্যাকসিনটি মানব শরীরে প্রয়োগের অনুমোদন দিলো।

ইতোমধ্যে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা ও ল্যাটিন আমেরিকায় ফাইজারও বায়োএনটেকের ভ্যাকসিন প্রদান কর্মসূচি শুরু হয়ে গেছে। যুক্তরাষ্ট্রে অনুমোদন পেয়েছে মডার্নার ভ্যাকসিনও। তবে বিশ্বের অধিকাংশ মানুষ অক্সফোর্ডের ভ্যাকসিনের দিতে তাকিয়ে আছে। কারণ এই ভ্যাকসিন অন্যান্য ভ্যাকসিনের চেয়ে সহজলভ্য ও সংরক্ষণ প্রক্রিয়াও সহজ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অক্সফোর্ডকরোনাভাইরাস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পাকিস্তানের প্রতিরোধ ভেঙে রোমাঞ্চকর জয় কিউইদের

পরবর্তী

দণ্ডিত-পলাতক আসামির বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা

পরবর্তী
করোনাভাইরাস

দণ্ডিত-পলাতক আসামির বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা

তারা হারানোর বছর: চেনামুখদের হারালো হলিউড

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

ইংরেজিতে অনূদিত সেরা নন-ফিকশনে ১০ হাজার পাউন্ড পুরস্কার ঘোষণা

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ঢাকায় আজ জশনে জুলুছ

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

আবারও হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড দাবি করে মানচিত্র প্রকাশ ট্রাম্পের

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

শপথের পর প্রথম বঙ্গভবনে যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

আগস্ট ২৩, ২০২৬

মেসির গোলেও হার এড়াতে পারল না মিয়ামি

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT