৮১ দিন পর আজ সন্ধ্যায় এভার কেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসা ফিরোজায় ফিরবেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
আজ মঙ্গলবার হাসপাতালের চিকিৎসকরা এ তথ্য জানিয়েছেন।
খালেদা জিয়ার সর্বশেষ স্বাস্থ্য পরিস্থিতি জানিয়ে চিকিৎসকরা বলেন, বেগম জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল থাকায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া হাসপাতাল কর্তৃপক্ষ কর্তৃক গঠিত মেডিকেল বোর্ড সংবাদ সম্মেলনের মাধ্যমে বেগম জিয়ার পরবর্তী শারীরিক অবস্থা জানানো হবে।
৭৭ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুসসহ নানা জটিলতা নিয়ে গত বছরের ১৩ নভেম্বর এভার কেয়ার হাসপাতালে ভর্তি হন।







