চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজধানীতে ৮ চালকের কারাদণ্ড, ৭টি গাড়ি ডাম্পিংয়ে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২৯ অপরাহ্ণ ০৩, মে ২০১৮
অপরাধ
A A

ট্রাফিক আইন অমান্য করায় রাজধানীতে ৮ চালকের বিনাশ্রম কারাদণ্ড, ৭টি গাড়ি ডাম্পিংসহ বিভিন্ন গাড়িকে ১ লাখ ২০ হাজার টাকার জরিমানা করেছে পুলিশ।

বৃহম্পতিবার ট্রাফিক আইন অমান্যকারী গাড়ি চালকদের বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও বিআরটিএ যৌথভাবে মোবাইল কোর্ট চালিয়ে এ শাস্তি প্রদান করে।  বেলা বারোটা হতে ঘন্টা চারেক ট্রাফিক দক্ষিণ বিভাগের শাহবাগ এলাকায় ও ট্রাফিক উত্তর বিভাগের মেরুল বাড্ডা এলাকায় এ যৌথ অভিযান পরিচালনা করা হয়।

এই যৌথ অভিযানে ৩৬টি মামলায় ৮ জন চালককে জেল হেফাজতে পাঠানো হয়েছে। এদের মধ্যে ৭ জন বাস চালককে একমাস করে ও একজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয় এবং সাতটি গাড়িকে ডাম্পিং করা হয়েছে।

Banglabid

সাজাপ্রাপ্তরা হলেন- তানজিল পরিবহনের(ঢাকা মেট্রো ব-১১-২৪৫৩) চালক রফিকুল ইসলাম, ইটিসি পরিবহনের (ঢাকা মেট্রো জ-১১-২২৫২) চালক সুমন মৃধা, ৩ নম্বর পরিবহনের (ঢাকা মেট্রো জ-১১-২৫২০) চালক সোহেল, খাজা বাবা পরিবহনের (ঢাকা মেট্রো জ-১১-২০০৪) চালক সোহেল, পুলিশের রিকোজিশন বাস (ঢাকা মেট্রো জ-০৪-০৭৫০) চালক রুবেলকে ১ মাস করে কারাদণ্ড ও ইউনাইটেড পরিবহনের (ঢাকা মেট্রো ব-১৪-২৯৯৩) চালক দেলোয়ারকে ১৫ দিনের কারাদণ্ড এবং মৈত্রী পরিবহনের একটি বাসচালককে ৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

ডিএমপি’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মশিউর রহমান বলেন, অভিযানে ৮ বাস ডাম্পিং ও সাত বাস চালককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। যাদের কারাদন্ড দেয়া হয়েছে ওইসব চালকদের কোনো ড্রাইভিং লাইসেন্স না থাকা ১ মাস করে কারাদণ্ড দেওয়া হয়। এ সময় ট্রাফিক আইন অমান্যে বিভিন্ন গাড়ির বিরুদ্ধে ১ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

Reneta

তিনি বলেন, ট্রাফিক আইন অমান্যের বিরুদ্ধে আমাদের ভ্রাম্যমান আদালতের অভিযান নিয়মিত চলবে।

শাহবাগ এলাকায় অভিযান পরিচালনা করেন ঢাকা মহানগর পুলিশের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মশিউর রহমান ও মেরুল বাড্ডা এলাকায় অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল রহিম সুজন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ট্রাফিক আইন অমান্য
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: আরিফ আহমেদ

রক কিংবদন্তীর জন্মদিন আজ

আগস্ট ১৬, ২০২৬

চিকিৎসাবিজ্ঞানে পুরুষ হিসেবে চিহ্নিত, দুই নারী অ্যাথলেট নিষিদ্ধ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে এমপির গাড়িবহরে হামলা, পাল্টাপাল্টি অভিযোগ-বিক্ষোভ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যালেঞ্জ গ্রহণের কথা জানালেন হাসনাত আব্দুল্লাহ

আগস্ট ১৫, ২০২৬

১৮০ দিনে সরকারের মূল্যায়ন: অগ্রাধিকার নির্ধারণে সাফল্য, বাস্তবায়নে চ্যালেঞ্জ

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT