চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৭৩৪ রানের রোমাঞ্চে শেষ হাসি ইংল্যান্ডের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২০ পূর্বাহ্ণ ১২, মে ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A
ম্যাচের গতিপথ পাল্টে দেয়া সেঞ্চুরির পর জস বাটলার

ম্যাচের গতিপথ পাল্টে দেয়া সেঞ্চুরির পর জস বাটলার

নিজেদের ওয়ানডে ইতিহাসের রানতাড়ার নতুন রেকর্ড হতে হতেও হল না পাকিস্তানের। ইংল্যান্ডের দেয়া ৩৭৪ রানের পাহাড়সম লক্ষ্য থেকে ১২ রান দূরে আটকে গেছে তারা।

শনিবার সাউদাম্পটনে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৩ উইকেটে ৩৭৩ রানের পাহাড় গড়ে ইংল্যান্ড। জবাব দিতে নেমে নির্ধারিত ওভার শেষে ৭ উইকেটে ৩৬১ রান পর্যন্ত যেতে পারে পাকিস্তান।

ইংলিশরা এদিন ১১৫ রানের উদ্বোধনী জুটিতে শুরু করে। শতরানের জুটির পর জেসন রয়কে রেখে ফিরে যান ৫১ করা জনি বেয়ারস্টো।

রয় সেখান থেকে আরেকটি ফিফটি পেরোনো জুটিতে জো রুটের (৪০) সঙ্গী হন। শেষঅবধি থামেন সেঞ্চুরির কাছে যেয়ে। ৬ চার ও ৩ ছক্কায় ৯৮ বলে ৮৭ রানের ইনিংস রয়ের।

পরে আর উইকেট হারায়নি স্বাগতিকরা। ইয়ন মরগান ও জস বাটলার ঝড় তুলে ১৩৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন। ৬ চার ও এক ছয়ে অধিনায়ক মরগার অপরাজিত থাকেন ৪৮ বলে ৭১ রানে।

জুটিতে বেশি আগ্রাসী বাটলার অপরাজিত থাকেন ঝড়ো সেঞ্চুরি পার করে। তার ১১০ বলের ইনিংস ৬ চার ও ৯ ছয়ে মাত্র ৫৫ বলে সাজানো।

Reneta

জবাব দিতে নেমে ওপেনিংয়ে ৯২ রান আনেন ইমাম-উল-হক (৩৫) ও ফখর জামান। ফখর পরে ১৩৫ রানের দারুণ আরেকটি জুটি গড়েন বাবর আজমকে (৫১) নিয়ে।

পথে সেঞ্চুরি তুলে নেন ফখর। থামার সময় নামের পাশে ১৩৮ রান তার, ১২ চার ও ৪ ছক্কায় ১০৬ বলে খেলা।

ফখর ফিরলেও আসিফ আলি ৫১, হারিস সোহেল ১৪ রানে চেষ্টা অব্যাহত রাখেন। শেষ অবধি চেষ্টাটা চালিয়ে নেন ৩২ বলে ৪১ রানে অপরাজিত থাকা অধিনায়ক সরফরাজ আহমেদ। কিন্তু দলকে লক্ষ্য ছোঁয়াতে পারেননি তিনিও।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সংস্কার অব্যাহত থাকলে শক্তিশালী হবে বাংলাদেশের অর্থনীতি: এডিবি

জুলাই ৯, ২০২৬

সত্যিই কি শাহরুখের ক্যারিয়ারের সবচেয়ে ব্যয়বহুল ছবি ‘কিং’?

জুলাই ৯, ২০২৬

সিলেটে উবারের যাত্রা শুরু

জুলাই ৯, ২০২৬

ইউরেনিয়াম চুক্তি ঘিরে ভারত-অস্ট্রেলিয়ার নতুন সমীকরণ, কার লাভ কতটা?

জুলাই ৯, ২০২৬

পঞ্চদশ সংশোধনী অবৈধ করে হাইকোর্টের রায় আপিলে পুনর্বহাল

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT