চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৭০ লাখ টাকায় জাজের ছবিতে শাকিব, পরিচালনায় রাজ চক্রবর্তী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫৯ পূর্বাহ্ণ ১৪, এপ্রিল ২০১৮
বিনোদন
A A

জাজ মাল্টিমিডিয়া সঙ্গে যৌথ প্রযোজনায় শিকারী ছবিতে ২০১৬ সালে কাজ করেছিলেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। ওই বছর ছবিটি সুপারহিট হয়েছিল। এরপর কলকাতার বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করে তুমুল প্রশংসা তুলে নেন শাকিব। তবে জাজের সঙ্গে আর কোনো কাজ করা হয়নি।

দুই বছর পর ফের জাজ মাল্টিমিডিয়ার প্রযোজিত ছবিতে অভিনয় করতে যাচ্ছেন শাকিব। ছবির নাম চূড়ান্ত না হলেও চমকপ্রদ খবর হচ্ছে, জাজের নতুন এই ছবির জন্য শাকিব খান পারিশ্রমিক হাঁকাচ্ছেন ৭০ লাখ টাকা!

যা এখন পর্যন্ত বাংলা চলচ্চিত্রের ইতিহাসে প্রথম কোনো নায়ক এমন আকাশচুম্বী পারিশ্রমিক নিতে যাচ্ছেন!

এ প্রসঙ্গে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ বলেন, ছবিটি পরিচালনা করবেন পশ্চিমবঙ্গের রাজ চক্রবর্তী। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট নিয়ে নির্মিত হবে ছবিটি। জুলাই থেকে ঢাকা ও ঢাকার পাশের কোনো গ্রামে হবে ছবির শুটিং।

কদিন আগে ৬০ লাখ টাকা পারিশ্রমিক দিয়েও শাকিবের শিডিউল পাননি ঢাকা অ্যাটাক ছবির পরিচালক দীপংকর দীপন। এবার ৭০ লাখ টাকা পারিশ্রমিকে চূড়ান্ত হওয়ার পরও কি ছবিটি করতে পারবেন শাকিব?

এ বিষয়ে প্রযোজক আজিজ বললেন এভাবে, এখানে পারিশ্রমিক বিষয় নয়। ছবিটির জন্য ঢালাও শিডিউল দরকার। শাকিবের সঙ্গে বিষয়টি নিয়ে কয়েকবার আলোচনা হয়েছে। গল্পটা তার পছন্দ হয়েছে।

Reneta

কিন্তু শিডিউল মেলাতে পারবেন কি না তা নিয়ে দুই পক্ষেরই সন্দেহ। শাকিব তার ক্যারিয়ারে মাত্র একটি মুক্তিযুদ্ধের ছবি করেছেন। ফলে এই ছবির প্রতি তার আগ্রহের কমতি নেই। এখন বাকিটা সময় বলে দেবে।

জানা গেছে, আবদুল আজিজের ভাবনায় গল্প লিখছেন দেলোয়ার হোসেন দিল। নাম ঠিক না হওয়া ছবিতে শাকিব খানের বিপরীতে একজন নতুন নায়িকা নেবেন বলেও জানান আজিজ।

যৌথ প্রযোজনা নয়, ছবিটি নির্মিত হবে জাজের একক প্রযোজনায়। শাকিব খান বর্তমানে ‘ভাইজান এলো রে’ ছবির শুটিংয়ে লন্ডন অবস্থান করছেন। তাই এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জাজভাইজানলন্ডনলিড বিনোদনশাকিব খান
শেয়ারTweetPin2

সর্বশেষ

অ্যাটকোর ‘অনাপত্তিপত্র’ বিষয়ে নির্দেশনা প্রত্যাহারের দাবি ডিআরইউ’র

মে ১৮, ২০২৬

মাদারীপুরে আত্মীয়ের বাড়ি থেকে বাবা-মা ও সন্তানের মরদেহ উদ্ধার

মে ১৮, ২০২৬
ছবি: প্রতিনিধি

আসিফ আকবরের কন্ঠে মিউজিক্যাল ডকুমেন্টারি ‘রূপসী শ্রীমঙ্গল’

মে ১৮, ২০২৬

ঈদ উপলক্ষে ১৩ দিন দেশের সব ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা

মে ১৮, ২০২৬

নেইমার চটেছেন, প্রতিবাদ করেছেন, উপায় খুঁজে পাননি, ফেডারেশনও চুপ

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT