চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৭ মার্চ উপলক্ষে জেদ্দা ও রিয়াদে আলোচনা সভা

রুমী সাঈদএম ওয়াই আলাউদ্দীনরুমী সাঈদandএম ওয়াই আলাউদ্দীন
৯:১৭ অপরাহ্ণ ০৭, মার্চ ২০২০
প্রবাস সংবাদ
A A

৭ই মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের দিন উপলক্ষে সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট এবং রিয়াদের বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সে সময় সভায় রাষ্ট্রপতির বাণী পাঠ করে শোনান কাউন্সিলর মজিবুর রহমান ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করে শোনান এইচ, ও, সি কামরুজ্জামান ভূইয়া। ৭ই মার্চ বঙ্গবন্ধুর ভাষণের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন কনসাল জেনারেল ফয়সাল আহমেদ। তিনি ছাত্র-ছাত্রীদের স্বাধীনতা যুদ্ধের সঠিক ইতিহাস জানার উপর গুরুত্ব আরোপ করেন।

পরিশেষে স্বাধীনতা যুদ্ধে সকল শহীদদের আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়। প্রদর্শিত হয় বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ।

বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে তুলে ধরা হয় করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা মূলক পরামর্শ। সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসী বাংলাদেশীরা।

রিয়াদে ৭ মার্চ পালিত
বাংলাদেশ সহ বিশ্বের অন্যান্য দেশের মতো যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ঐতিহাসিক ৭ ই মার্চ পালন করেছে রিয়াদে বাংলাদেশ দূতাবাস। দিবসটি উপলক্ষে দূতাবাসে পতাকা উত্তোলন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম।

এছাড়া রিয়াদ দূতাবাসের অডিটোরিয়ামে বঙ্গবন্ধুর ৭ ই মার্চের ভাষণ ও এর তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে দূতাবাসের কার্যালয় প্রধান ড. ফরিদ উদ্দিনের সঞ্চালনায় মধ্য দিয়ে ৭ ই মার্চের সেই ভাষণ প্রদর্শনী করা হয় ।পরে বঙ্গবন্ধু ও স্বাধীনতা যুদ্ধে শহীদদের আত্মার মাগফেরাত করে মুনাজাত করা হয়।

Reneta

অনুষ্ঠানে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর বাণী পাঠ করে শুনানো হয়। রাষ্ট্রপতির বাণী পাঠ করেন ইকোনমিক মিনিস্টার ডক্টর মোহাম্মদ আবুল হাসান প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন শ্রম ও কল্যাণ সচিব মোঃ মেহেদী হাসান।

বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ ই মার্চের তাৎপর্য তুলে ধরে রাষ্ট্রদূত গোলাম মসীহ বলেন ৭ ই মার্চের ঐতিহাসিক ভাষণের মধ্য দিয়ে স্বাধীনতার ঘোষণা ও মুক্তিকামী জনগণ পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন।তিনি আরো বলেন বঙ্গবন্ধু একটি দুর্নীতি মুক্ত, শোষণ মুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ চেয়েছেন বলে বিশ্ব দরবারে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ মাথা উঁচু করে আত্মসম্মান মর্যাদাবোধ নিয়ে দাঁড়িয়ে আছে। দলমত নির্বিশেষে সবার সহযোগিতায় বাংলাদেশ একদিন উন্নত রাষ্ট্র হিসেবে বিশ্ব দরবারে আত্মপ্রকাশ করবে এজন্য প্রয়োজন সকলের ঐকান্তিক সহযোগিতা।

অনুষ্ঠানে রিয়াদ-বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল সহ বিভিন্ন কমিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন , ফ্রেন্ডস অব বাংলাদেশের সভাপতি প্রফেসর ডঃ রেজাউল করিম সাধারণ সম্পাদক জাকির হোসেন, আওয়ামী পরিষদের সভাপতি এম আর মাহবুব, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি আবদুস সালাম, যুবলীগের সভাপতি আব্দুল জলিল প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৭ই মার্চকরোনা ভাইরাসজেদ্দাবাংলাদেশ কনস্যুলেট
শেয়ারTweetPin

সর্বশেষ

​যবিপ্রবির প্রথম বর্ষের ওরিয়েন্টেশন ও ক্লাস শুরু ১৫ জুলাই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘বিদেশী’ ঘোষণার প্রক্রিয়াটি অবশ্যই ন্যায্য, আইনানুগ এবং যুক্তিসঙ্গত হতে হবে: ভারতের সুপ্রিম কোর্ট

জুলাই ১৩, ২০২৬

গোলের আগে বল ‘ক্যামেরার তারে’ লাগার প্রমাণ পায়নি ফিফা

জুলাই ১৩, ২০২৬

চলতি অর্থবছরে ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী

জুলাই ১৩, ২০২৬

এবার ৬৪ দলের বিশ্বকাপ আয়োজনে চোখ ফিফার

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT