মেয়াদ শেষ হয়ে যাওয়ায় চাকরির অনিশ্চয়তায় ভুগছেন বিশ্বব্যাংকের সেকায়েপ প্রকল্পের প্রায় ছয় হাজার শিক্ষক। গত পাঁচ মাস ধরে বেতন পাচ্ছেন না এই শিক্ষকরা। সমস্যার সমাধান না হলে ইংরেজি, গণিত ও বিজ্ঞান বিষয়ে দুর্বল শিক্ষার্থীরা বড় ধাক্কা খাবে।
সেকেন্ডারি এডুকেশন কোয়ালিটি অ্যান্ড অ্যাক্সেস এনহান্সমেন্ট প্রজেক্ট- সেকায়েপ প্রকল্প গ্রহণ করা হয় ২০০৮ সালে। বিশ্বব্যাংকের সহায়তায় এই প্রকল্প পরিচালনা করছে শিক্ষা মন্ত্রণালয়।
শিক্ষার্থীদের ঝড়ে পড়া, বাল্যবিবাহ রোধ, কোচিং সেন্টার বন্ধ করে স্কুলেই বিশেষ ক্লাশ চালু এবং শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতিসহ শিক্ষার গুণগত মান নিশ্চিতে ২০১৫ সালে ৬৪ জেলায় নিয়োগ দেয়া হয় ৬ হাজার মেধাবী শিক্ষক।
তবে ২০১৮ সালে ওই শিক্ষকদের এমপিওভূক্ত করার নীতিমালা রয়েছে। কিন্তু এর বাস্তবায়ন না হওয়ায় সমস্যায় আছেন তারা।
কঠিন বিষয় হিসেবে পরিচিত ইংরেজি, গণিত ও বিজ্ঞান বিষয়ে শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তুলছিলেন তারা।
বিষয়টি সমাধানের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ আশা করছেন সেকায়েপ প্রকল্পের শিক্ষকরা।
বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:







