চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৬ মাসের মধ্যে মেট্রোরেল দৃশ্যমান হবে: ওবায়দুল কাদের

মাহবুব মোর্শেদমাহবুব মোর্শেদ
৪:৩১ অপরাহ্ণ ১১, অক্টোবর ২০১৭
বাংলাদেশ
A A

পদ্মা সেতু যেভাবে সকলের কাছে দৃশ্যমান হয়েছে, ঠিক একইভাবে আগামী ৬ মাসের মধ্যে মেট্রোরেলও সকলের কাছে দৃশ্যমান হবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার দুপুরে রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মেট্রোরেল নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শণ করেন ওবায়দুল কাদের।

এসময় সেতুমন্ত্রী বলেন: হলি আর্টিজানের ঘটনা মেট্রোরেলের জন্য বিশাল ধাক্কা ছিল। জাপানি কয়েকজন কনসাল্টেন্ট ওই নৃশংসতায় নিহত হয়েছেন। আমরা তো ভেবেছিলাম- এই ঘটনার পর তারা ফিরে যায় কি না। কিন্তু ৫-৬ মাসের মধ্যে আবার কাজ শুরু হয়েছে। দ্রুততার সঙ্গে কাজ এগিয়ে যাচ্ছে। আশা করছি, আগামী ৬ মাসের মধ্যে তরুণ প্রজন্মের স্বপ্নের মেগা প্রজেক্ট মেট্রোরেল দৃশ্যমান হবে।

এখন পর্যন্ত রেলের ১০-১২ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে বলে সাংবাদিকদের জানান ওবায়দুল কাদের।

তিনি জানান: প্রথম পর্যায়ে ২০১৯ সালের মধ্যে দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চালু করার চিন্তা রয়েছে। কাজ সেভাবেই এগোচ্ছে। দ্বিতীয় পর্যায়ে ২০২০ সালের মধ্যে বাংলাদেশ ব্যাংক পর্যন্ত মেট্রোরেল হবে।

জামায়াতের আমীরসহ ৯ নেতার গ্রেফতারের প্রতিবাদে বৃহস্পতিবারের হরতালে জামায়াত-শিবির সহিংসতা করতে পারে কি না, এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন: সহিংসতার কোন সুযোগ নেই। তারপরও যদি কেউ সহিংসতার দিকে যায় তাহলে উদ্ভুত পরিস্থিতি বিচার করে ব্যবস্থা নেওয়া হবে।

Reneta

তিনি আরও বলেন: সহিংসতা করে দাবি আদায়ের দিন শেষ। ৫  জানুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি সহিংসতা, অগ্নিসংযোগ, মানুষ হত্যা করেছে। এতে করে তারা আরও বেশি জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে।

জামায়াতকে রুখতে আওয়ামী লীগ কি মাঠে থাকবে? এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন: আওয়ামী লীগের মাঠে থাকার কোন প্রয়োজন নেই। কেননা আওয়ামী লীগ মনে করে,‘রাজপথ দখল করে কোন কিছু করার মতো সামর্থ্য আওয়ামী লীগ বিরোধী কোন রাজনৈতিক শক্তির নেই।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওবায়দুল কাদেরপদ্মা সেতুমেট্রোরেল
শেয়ারTweetPin

সর্বশেষ

উন্নয়ন ও প্রকৃতি একসাথে হাতে হাত রেখে চলবে: পরিবেশমন্ত্রী

জুলাই ১০, ২০২৬

ভোট চুরি জুলাইয়ের আগেও হয়েছে, পরেও হয়েছে: হাসনাত আবদুল্লাহ

জুলাই ১০, ২০২৬

বেলজিয়ামের স্কিল এবং স্পেনের গতি উপভোগ্য হবে: শেখ আসলাম

জুলাই ১০, ২০২৬

সাইবার আস্থা: একটি ‘ডিজিটাল সেফ সিস্টেম’ পদ্ধতি

জুলাই ১০, ২০২৬

বেলজিয়ামের চমক নাকি স্পেনের চার দশক আগের প্রতিশোধ

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT