চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৫ হাজার করোনা দুর্গত পরিবারকে খাদ্য সহায়তা দিল বিকাশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০৯ অপরাহ্ণ ১২, মে ২০২১
অর্থনীতি
A A

গত বছরের মত এবারও করোনা দূর্গত ৫০০০ পরিবারকে ৩৫ লক্ষ টাকার খাদ্য সহায়তা দিচ্ছে বিকাশ। সেনা কল্যান সংস্থার তত্ত্বাবধানে ঈদের আগেই দুস্থ পরিবারগুলোর মাঝে পৌঁছে যাবে এই খাদ্য সহায়তা।

আজ (বুধবার) সেনাকল্যাণ সংস্থার প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানটির ডিরেক্টর জেনারেল (ওয়েলফেয়ার), এয়ার কমোডোর এম মইনুদ্দিন এর হাতে সহায়তার এই খাদ্যসামগ্রী তুলে দেন বিকাশের চিফ এক্সিকিউটিভ অফিসার কামাল কাদীর।

এ সময় উপস্থিত ছিলেন সেনাকল্যাণ সংস্থার ডিরেক্টর জেনারেল (মার্কেটিং),  কমোডোর মাহমুদ হোসেন (এন ডি); ডিরেক্টর জেনারেল (এইচ আর), ব্রিগেডিয়ার জেনারেল মির্জা মোঃ এনামুল হক এবং বিকাশের চিফ এক্সটার্নাল অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার মেজর জেনারেল (অবঃ) শেখ মোঃ মনিরুল ইসলাম।

৪ সদস্যের পরিবারের ১০ দিন চলার মত এই খাদ্য সহায়তায় প্রতিটি পরিবার পাচ্ছেন ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি লবন, ১ লিটার তেল, ১ কেজি চিনি, আধা কেজি সেমাই ও দুটি সাবান।

করোনার কারণে উপার্জনের পথ বন্ধ হয়ে যাওয়া পরিবারগুলোর কাছে এই খাদ্য সহায়তা কিছুটা হলেও স্বস্তি দেবে বিবেচনায় দেশের সবচেয়ে বড় মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশ, সেনাকল্যাণ সংস্থার ব্যবস্থাপনায় সেনা সদস্যদের মাধ্যমে ঈদের আগেই তা পৌঁছে দেবে।

করোনাকালীন সময়ে দেশের মানুষের আর্থিক লেনদেন স্বাভাবিক রাখতে নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করা সহ নানা সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচী গ্রহণ করে বিকাশ।

Reneta

গতবছর মে মাসে সেনাকল্যাণ সংস্থার মাধ্যমে পাঁচ হাজার পরিবারের খাদ্য সহায়তাও নিশ্চিত করে বিকাশ। করোনা চিকিৎসায় দেশের শীর্ষস্থানীয় হাসপাতালগুলোর সক্ষমতা বাড়াতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা শিশু হাসপাতাল, সম্মিলিত সামরিক হাসপাতাল এবং কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ৩০টি হাই-ফ্লো অক্সিজেন ভেন্টিলেটর দেয় বিকাশ। পাশাপাশি বারডেমের সহযোগী ডায়বেটিক হাসপাতাল (বিআইএসইচএস জেনারেল হাসপাতাল)-এ অক্সিজেন প্ল্যান্ট নির্মাণ করে দেয়।

এছাড়া আলিবাবা ফাউন্ডেশন ও জ্যাক মা ফাউন্ডেশনের দেয়া ৩৫০টি ভেন্টিলেটরসহ নয় লক্ষাধিক চিকিৎসা সামগ্রী বিকাশের ব্যবস্থাপনায় প্রধানমন্ত্রীর তহবিল এবং সরকারের কাছে হস্তান্তর করা হয়। উল্লেখ্য, চীনা জায়ান্ট আলীবাবা গ্রুপের অ্যাফিলিয়েট অ্যান্ট গ্রুপ দেশীয় প্রতিষ্ঠান বিকাশের মালিকানার অন্যতম অংশীদার। একই সময়ে বিদ্যানন্দ ফাউন্ডেশনের হাসপাতাল নির্মাণেও অর্থ সহায়তা দিয়েছে প্রতিষ্ঠানটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাবিকাশ
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা

জুন ১৮, ২০২৬

তোমরা কি আমার অভাব বোধ করেছ: নেইমার

জুন ১৮, ২০২৬

যুদ্ধবিধ্বস্ত কঙ্গোর শান্তি কামনায় ইতিহাস গড়া উইসা

জুন ১৮, ২০২৬

কেনের রেকর্ড, ক্রোয়েশিয়াকে হারিয়ে বিশ্বকাপ শুরু ইংল্যান্ডের

জুন ১৮, ২০২৬

জয়ের সুযোগ ছিল পর্তুগালের, কিন্তু হেরেও যেতে পারত: রোনালদো

জুন ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT