চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৪৭ কোটি টাকা ব্যয়ে সন্দ্বীপে নতুন জেটি

জাহিদ হাসান শাকিলজাহিদ হাসান শাকিল
৮:২৭ পূর্বাহ্ণ ১৯, নভেম্বর ২০১৭
চট্টগ্রাম
A A
৪৭ কোটি টাকা ব্যায়ে সন্দ্বীপে নতুন জেটির কাজ উদ্বোধন

সন্দ্বীপবাসীর নৌরুটে যাতায়তের দুর্ভোগ লাগোবে প্রায় ৪৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত হতে যাচ্ছে সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটে নতুন আরেকটি জেটি। প্রায় দেড় কিলোমিটার দৈর্ঘ্য ও ১০ ফুট প্রস্থ আধুনিক এই জেটির কাজ শনিবার উদ্বোধন করেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান।

বিআইডব্লিউটিসির আয়োজনে গুপ্তছড়া ঘাটে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কোমডর মোজাম্মেল হক, চট্টগ্রাম বন্দর কতৃপক্ষের চেয়ারম্যান, নৌপরিবহন মন্ত্রনালয়ের সচিব আব্দুর সামাদ, জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল সালাম, জেলা পরিষদের সদস্য আফতাব খান অমি, চট্টগ্রাম বন্দর আসনের সাংসদ লতিফুর রহমান, সাংসদ মাহফুজুর রহমান মিতা, উপজেলা চেয়ারম্যান শাহজাহান বিএ সমকাল চট্টগ্রাম ব্যুরোচীপ সরোয়ার সুমন সহ সন্দ্বীপের অন্যান্য নেতৃবৃন্দ।

সকাল ৯ টায় অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও অতিথিদের আসতে বিলম্ব হওয়ায় বেলা সাড়ে ১২টায় মূল অনুষ্ঠান শুরু হয়। এর আগে সকাল থেকে সভা স্থলে স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বেলা সাড়ে বারোটায় প্রধান অতিথিসহ বিশেষ অতিথিগন স্পীড যোগে সন্দ্বীপ এসে পৌছান। এসময় তাদের স্বাগত জানান সাংসদ মাহফুজুর রহমান মিতা, উপজেলা চেয়ারম্যান শাহজাহান বিএ সহ নেতৃবৃন্দ। বেলা সাড়ে বারোটায় নামফলক উম্মোচন ও দোয়ার মধ্যে দিয়ে শুরু হয় জেটির উদ্বোধনি অনুষ্ঠান।৪৭ কোটি টাকা ব্যায়ে সন্দ্বীপে নতুন জেটির কাজ উদ্বোধনঅনুষ্ঠান শুরুর শুরুতেই সমকাল চট্টগ্রাম ব্যুরোচীপ সন্দ্বীপের সন্তান সরোয়ার সুমন সন্দ্বীপের যাতায়াত সমস্যা, স্পীড বোটের অতিরিক্ত ভাড়া, লাল বোট নিহত ১৮ জনের ক্ষতিপুরন, ভাসান চরের মালিকানা ফেরত সহ সন্দ্বীপের গুরুত্বপুর্ন কিছু সমস্যা অতিথিদের কাছে তুলে ধরেন।

বিশেষ অতিথির বক্তব্যে নৌপরিবহন মন্ত্রনালয়ের সচিব মোঃ আব্দুল সামাদ সন্দ্বীপের পর্যটন সম্ভবনা নিয়ে কথা বলেন এবং এদিকে নজর দেয়ার আহবান জানান। জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল সালাম ঘাটের সমস্যা নিয়ে কথা বলেন এবং এক সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট সবাইকে নিয়ে বসে স্পীড বোট ভাড়া কমানোর ঘোষনা দেন।

নতুন নির্মিত জেটি প্লাগ দিয়ে চিহ্নিত করা হয়েছে। বন্দর আসনের সাংসদ লতিফুর রহমান সন্দ্বীপকে নানার বাড়ি উল্লেখ করে সন্দ্বীপ আসতে পেরে তার উচ্ছাস প্রকাশ করেন এবং নৌ যাতায়ত সহ সন্দ্বীপের সমস্যাগুলো সমাধানে সরকারের নেয়া পদক্ষেপের প্রসংসা করেন।

চট্টগ্রাম বন্দর কতৃপক্ষের চেয়ারম্যান বন্দরের উন্নয়নের পাশাপাশি বন্দরের কাছের উপকুল হওয়ায় সন্দ্বীপের উন্নয়নেও নজর রখবেন বলে আশা ব্যাক্ত করেন। সন্দ্বীপ উপজেলা চেয়ারম্যান শাহজাহান বিএ নতুন জেটির কাজের গুনগত মান রক্ষা এবং আগের জেটির কাজের ত্রুটির কথা উল্লেখ করে কতৃপক্ষের কাছে চুক্তি অনুযায়ি কাজ করার অনুরোধ করেন।

Reneta

সন্দ্বীপের সাংসদ মাহফুজুর রহমান মিতা তার বক্তব্যে নৌপথে তার পরিবারের দুই সদস্য কে হারানো এবং নিজের নদীতে পড়ে যাওয়ার কথা স্মরণ করে এই পথের দুর্ভোগের কথা তুলে ধরেন। সাংসদ জেলা পরিষদের চেয়ারম্যান কে স্পীড বোট ভাড়া কমানো সহ ঘাটের মালিকানা নিয়ে দ্বন্দ্ব বন্ধে জোর দাবী জানান।

প্রধান অতিথির বক্তব্যে নৌপরিবহন মন্ত্রী বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন। এসময় তিনি বলেন: আমি নদী পাড়ের মানুষ তাই দ্বীপ এলাকার মানুষের কষ্ট বুঝি। সন্দ্বীপের সমস্যা সমাধানে বর্তমান সরকার আন্তরিক, সাবমেরিন ক্যাবলের মাধ্যমে সন্দ্বীপকে বিদ্যুতের আওতায় আনার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন: জননেত্রী শেখ হাসিনা সারা দেশে উন্নয়নের যে ধারা অব্যাহত রেখেছেন তার অংশ হিসেবে আলোকিত হবে সন্দ্বীপ।৪৭ কোটি টাকা ব্যায়ে সন্দ্বীপে নতুন জেটির কাজ উদ্বোধনসন্দ্বীপের মানুষের নৌ-পথে যাতায়তে দুর্ভোগ লাঘবে মন্ত্রী জানান: আগামী ২০১৮ সালের জুনে গুপ্তছড়া কুমিরা রুটে ৫শ’ যাত্রী ধারণ ক্ষমতার নতুন জাহাজ হবে এবং এটি কোন কমিশন এজেন্ট কে না দিয়ে বিআইডব্লিউটিসির তত্বাবধানে পরিচালিত হবে। এছাড়া আগামী ডিসেম্বরের মধ্যে এসটি সালাম ও এসটি বরকত সিট্রাক এই রুটে চলাচল করবে।

১৫ কিলোমিটার নৌরুটে স্পীড বোট ভাড়া ৩০০ টাকা জেনে তিনি বলেন: এর ভাড়া সর্বোচ্চ ১৫০ টাকার বেশী হতে পারে না। ভাড়া কমানোর ব্যাপারে তিনি সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সন্দ্বীপ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জিয়াউল আহসান মানবতাবিরোধী মামলায় পঞ্চম সাক্ষীর সাক্ষ্য আজ

জুন ২১, ২০২৬

বিশ্বকাপে চার রেকর্ডের দ্বারপ্রান্তে মেসি

জুন ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

সুইজারল্যান্ডে শুরু হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা, ইরানের হরমুজ বন্ধের দাবী

জুন ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকার বাস টার্মিনাল বাইরে সরাতে সামনে ৭ বড় চ্যালেঞ্জ

জুন ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্ব বাবা দিবস আজ

জুন ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT