চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৪০০ কোটি ছাড়িয়ে ‘আরআরআর’ এর বাজেট!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩৭ অপরাহ্ণ ১৮, মার্চ ২০২২
বিনোদন
A A

আসছে ২৫ মার্চ বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে এস এস রাজামৌলি পরিচালিত বহুল প্রতীক্ষিত ছবি ‘আরআরআর’। ছবিটির শেষ সময়ের প্রচারণার নিয়ে ব্যস্ত সময় পার করছে পুরো টিম।

জানা গেছে, মূল তারকাদের পারিশ্রমিক ছাড়াই ‘আরআরআর’ ইতোমধ্যে ৩৩৬ কোটি রুপি বাজেট ছাড়িয়েছে। দেয়া হয়নি রাম চরণ, জুনিয়র এনটিআর, আলিয়া ভাট ও অজয় দেবগনদের পারিশ্রমিক।

ছবি সংশ্লিষ্টরা বলছেন, সবকিছু নিয়ে ‘আরআরআর’ এর বাজেট ৪০০ কোটি রুপি ছাড়িয়ে যাবে। যা ভারতীয় সিনেমার ইতিহাসে অন্যতম ব্যয়বহুল ছবি হতে যাচ্ছে।

Banglabid

এদিকে সিনেমাটির প্রচারণা শুরু হচ্ছে শুক্রবার (১৮ মার্চ) থেকে। আগামি ৭ দিনে ভারতের ৯টি শহরে ছবির প্রচারণা নিয়ে ব্যস্ত থাকবে ‘আরআরআর’ টিম।

ভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, ১৮-২২ মার্চ পর্যন্ত ভারতের হায়দ্রাবাদ, বেঙ্গালুরু, বরোদা, দিল্লি, অমৃতসর, জয়পুর, কলকাতা এবং বারাণসী শহর সহ বেশকিছু শহরে ছবিটির প্রচারণা করা হবে। এছাড়া এর প্রচারণায় দুবাইতেও পাড়ি দিবে ‘আরআরআর’ টিম, এমনটাও শোনা যাচ্ছে।

মুক্তির অপেক্ষায় থাকা ‘আরআরআর’ ছবিটি বিশাল বাজেটের তারকা বহুল একটি ছবি। আর সেজন্যই ছবির নির্মাতা ছবিটি ব্যবসা সফল করতে সব ধরনের পদক্ষেপ নিতে প্রস্তুত বলেও জানা গেছে।

Reneta

এর আগে চলতি বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে মুক্তি পাওয়ার কথা ছিল ‘আরআরআর’ ছবিটির। কিন্তু শেষ সময়ে ভারতে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের প্রভাবে স্থগিত হয়ে যায় ছবিটির মুক্তি। কথা ছিল আসছে ঈদেও মুক্তি পেতে পারে ছবিটি। তবে শেষমেষ ২৫ মার্চ নির্ধারিত হয় ছবিটির মুক্তি।

‘আরআরআর’ সিনেমায় মূল চরিত্রে অভিনয় করছেন দক্ষিণ ভারতীয় সুপারস্টার রাম চরণ ও জুনিয়র এনটিআর। তাদের সঙ্গে থাকছেন অজয় দেবগণ, আলিয়া ভাটসহ আরও অনেক তারকা। জানা গেছে, ‘আরআরআর’ সিনেমায় দুই তেলেগু মু্ক্তিযোদ্ধা কমারাস ভীম ও আলুরি সীতারাম রাজুর জীবনকাহিনী তুলে ধরা হচ্ছে।

এদিকে মুক্তির আগেই নাকি ‘আরআরআর’ ৮০০ কোটি রুপি আয় করেছে। এর মধ্যে সিনেমার স্বত্ব বিক্রিসহ গানের আয়ও রয়েছে। সিনেমাটির মোট বাজেট ৪০০ কোটি রুপি বলে শোনা যায়। উত্তর ভারতীয় স্বত্ব থেকে এটি পেয়েছে ১৩৫ কোটি। হিন্দি ছাড়া সিনেমাটি তামিল, তেলেগু, মালয়ালম ও কন্নড় ভাষায় মুক্তি পাওয়ার কথা রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অজয় দেবগণআরআরআরআলিয়া ভাটএস এস রাজামৌলিজুনিয়র এনটিআরদক্ষিণ ভারতীয় সুপারস্টারপ্রচারণারাজামৌলিরাম চরণ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ: প্রভোস্টের পদত্যাগের দাবি

আগস্ট ১৭, ২০২৬
ছবি: মিশরে হামাস নেতাদের সঙ্গে কুশনারের বৈঠক।

হামাস নেতাদের সঙ্গে কুশনারের বৈঠক, গাজায় কী চায় যুক্তরাষ্ট্র?

আগস্ট ১৭, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফর নিয়ে নতুন বার্তা ভারতের

আগস্ট ১৭, ২০২৬

গাজায় প্রতিরাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যার আহ্বান ইসরায়েলি মন্ত্রীর

আগস্ট ১৭, ২০২৬

বরিশালে পানিতে ডুবে নারীর মৃত্যু

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT