চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৪০ হাজার ভোটে এগিয়ে আইভী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩০ অপরাহ্ণ ১৬, জানুয়ারি ২০২২
জনপদ, নারায়ণগঞ্জ, বাংলাদেশ
A A

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে ভোটগ্রহণ শেষে চলছে গণনার কাজ। শেষ খবর পর্যন্ত ১১৬টি কেন্দ্রের পাওয়া ফলাফলে প্রায় ৪০ হাজার ভোটে এগিয়ে আছেন আওয়ামী লীগের মনোনীত মেয়রপ্রাথী সেলিনা হায়াৎ আইভী।

এখন পর্যন্ত ১৯২টি কেন্দ্রের মধ্যে ১১৬টি কেন্দ্রের সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী নৌকা প্রতীকে সেলিনা হায়াৎ আইভী পেয়েছেন ৯৬ হাজার ৫৪৭ ভোট। তার প্রধান প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকার হাতি প্রতীকে পেয়েছেন ৫৫ হাজার ৫০ ভোট। তবে বেসরকারিভাবে এখনও কোনো ফল ঘোষণা করা হয়নি।

ভোটগ্রহণ শেষে নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন মেয়রপ্রার্থী সেলিনা হায়াত আইভী। তিনি বলেছেন, ‘নিরপেক্ষ নির্বাচন হলে আমি জিতবই।’

নির্বাচনে দৃশ্যমান কোনো কারচুপি না হলে জনগণের রায় মেনে নেওয়ার ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে হাতি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকার।

এছাড়া শেষ মুহূর্তে ভোট দিয়ে স্থানীয় সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, নৌকার জয় হবে।

আইভী ও তৈমূর আলম ছাড়া মেয়র পদে অন্য প্রার্থীরা হলেন বাংলাদেশ খেলাফত মজলিসের এ বি এম সিরাজুল মামুন (দেয়ালঘড়ি), ইসলামী আন্দোলন বাংলাদেশের মাছুম বিল্লাহ (হাতপাখা), বাংলাদেশ কল্যাণ পার্টির রাশেদ ফেরদৌস (হাতঘড়ি), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. জসিম উদ্দিন (বটগাছ) ও স্বতন্ত্র মেয়র প্রার্থী কামরুল ইসলাম (ঘোড়া)।

Reneta

পুরো সিটির নির্বাচন এবার ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) হয়েছে। রোববার ১৬ জানুয়ারি সকাল ৮টা থেকে শুরু হয়ে একটানা বিকেল চারটা পর্যন্ত চলে ভোটগ্রহণ। নির্বাচনে ১৯২টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নারায়ণগঞ্জ সিটি করপোরেশননাসিক নির্বাচন ২০২২সেলিনা হায়াৎ আইভী
শেয়ারTweetPin

সর্বশেষ

ফাইনালে থাকছেন ট্রাম্প, চ্যাম্পিয়নদের তুলে দেবেন ট্রফি

জুলাই ১৮, ২০২৬

চার গুণীজনকে নিয়ে চ্যানেল আইয়ে বিশেষ আয়োজন

জুলাই ১৮, ২০২৬

পরিবেশ দূষণ রোধে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা

জুলাই ১৮, ২০২৬

রাজধানীর মতিঝিল-সবুজবাগ এলাকার শীর্ষ সন্ত্রা/সী তানিম রেজা বাপ্পিকে ৪ সহযোগীসহ গ্রে/প্তার

জুলাই ১৮, ২০২৬

রাজধানীর পূর্ব শেওড়াপাড়ায় গ্যাস সংকটে ভোগান্তিতে এলাকাবাসী

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT