চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৪০ হাজার টাকায় শিশু ধর্ষণের মিমাংসা!

সোহেল তালুকদার সোহেল তালুকদার
৭:৩৭ অপরাহ্ণ ২২, এপ্রিল ২০১৯
- সেমি লিড, জনপদ, টাঙ্গাইল
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলের কালিহাতীতে ৩য় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ৪০ হাজার টাকায় মিমাংসা করেছে গ্রামের প্রভাবশালীরা। সেই সঙ্গে জরিমানার ওই টাকাও আত্মসাৎ এর অভিযোগ করেছে শিশুটির বাবা।

ধর্ষণের শিকার ওই ছাত্রী স্থানীয় একটি মাদ্রাসায় ৩য় শ্রেণিতে লেখাপড়া করে। আর ধর্ষণে অভিযুক্ত কিশোর এলেঙ্গা হাই স্কুলের ৯ম শ্রেণীর ছাত্র। সে নেত্রকোনা মদনপুর ইউনিয়নের তেতুলিয়া গ্রামের মাহবুব আলমের ছেলে। তার বাবা দীর্ঘদিন ধরে এলেঙ্গায় হোটেল ব্যবসার সাথে জড়িত।

ওই ছাত্রীর বাবা জানান, আমি এলেঙ্গাতে বাসা ভাড়া নিয়ে একটি সেলুন ব্যবসা পরিচালনা করে আসছি। বখাটে আনোয়ারের পরিবার আমাদের পাশের বাসার ভাড়াটিয়া। গত ১২ এপ্রিল (শুক্রবার) সকালে আমার মেয়েকে আনোয়ার তার বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করে। এসময় মেয়ে চিৎকার করলে স্ত্রী ও প্রতিবেশীরা এগিয়ে গেলে ধর্ষক পালিয়ে যায়। এ বিষয়ে থানায় মামলা করতে যাবো শুনে ধর্ষকের বাবা ও বড় ভাই স্থানীয় সমাজপতিদের জানালে তারা আমাকে মিমাংসায় বসতে বাধ্য করে। শালিসে ধর্ষণের জন্য ৪০ হাজার টাকা জরিমানা ধার্য করে সমাজপতিরা। বিষয়টিতে আমি আপত্তি জানালে পরে তারা কৌশলে আমার স্ত্রীকে ২০ হাজার টাকা দিয়ে শালিসের কাগজে স্বাক্ষর চায়। তবে আমরা মিমাংসার কোন কাগজে স্বাক্ষর করিনি।

Banglabid

স্থানীয় সমাজপতি মশাজান গ্রামের বাসিন্দা আব্দুল জলিল মিমাংসার কথা স্বীকার করে বলেন, ছেলে মেয়ে নাবালক হওয়ায় জালাল হাজী, নবাব আলী, দেলোয়ার হোসেন, মোহনসহ ১০-১২ জন মিলে ৫০ হাজার টাকা জরিমানা ধার্য করি। এসময় ছেলে পক্ষ ৫০ হাজার টাকা দিতে পারবে না জানালে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

টাকা আত্মসাৎ এর অভিযোগ অস্বীকার করে তিনি আরো বলেন, মেয়ের পরিবারকে ৪০ হাজার টাকাই দেয়া হয়েছে।

এ ব্যাপারে অভিযুক্তের বাবা মাহবুব হোসেন বলেন, ছোট একটি বিষয় নিয়ে স্থানীয় সমাজপতিরা আমার কাছ থেকে ৪০ হাজার টাকা জরিমানা নিয়ে মিমাংসা করে দিয়েছে।

Reneta

এবিষয়ে কালিহাতী থানার ওসি মোসারফ হোসেন জানান, বিষয়টি আমার জানা নাই। যদি কেউ অভিযোগ করে তাহলে তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টাঙ্গাইলধর্ষণ
শেয়ারTweetPin

সর্বশেষ

বারবার চোখ ভিজে আসছিল ইরফানের…

আগস্ট ১৪, ২০২৬

কর্নেল অলির পক্ষে কেন একজোড়া মনোনয়নপত্র?

আগস্ট ১৪, ২০২৬

থেমে গেল গল্প, চিরঘুমে নাট্যকার তানিন রহমান

আগস্ট ১৩, ২০২৬

জাহাজ শিল্পে আন্তর্জাতিক মান: টেকসই ভবিষ্যতের নতুন দিগন্ত

আগস্ট ১৩, ২০২৬

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে হলান্ডের চার স্বীকৃতি

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT