চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৩০ ম্যাচ দূরেই ধূসর ম্যানসিটির শিরোপা স্বপ্ন!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১৩ অপরাহ্ণ ০৬, অক্টোবর ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

নিজ মাঠে কপাল পুড়ল ম্যানচেস্টার সিটির। লিগের বর্তমান চ্যাম্পিয়নদের তাদেরই মাঠে ২-০ গোলে হারিয়ে গেছে উলভারহ্যাম্পটন ওয়ান্ডার্স। একই দিনে জয় পেয়েছে আর্সেনাল, চেলসির মতো বড় দলগুলো।

আগের মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপা নির্ধারণ হয়েছিল মাত্র ১ পয়েন্টের ব্যবধানে। নতুন মৌসুম শুরু হয়ে মাত্র ৮ ম্যাচ হয়েছে। এই অল্প কয়েক ম্যাচ দিয়েই যেন নির্ধারণ হয়ে যাচ্ছে এবারের মৌসুমের শিরোপার পথরেখা। মাত্র ১ পয়েন্টের জন্য যে লিভারপুল গতবার হয়েছিল রানার্সআপ, এবার তারাই পয়েন্ট টেবিলের দুইয়ে থাকা সিটিজেনদের থেকে এগিয়ে পরিষ্কার ৮ পয়েন্ট ব্যবধানে।

৮ ম্যাচের সবগুলো জিতে লিভারপুলের পয়েন্ট ২৪। হারলেও দুইয়ে আছে ম্যানসিটি। সমান ম্যাচে তাদের পয়েন্ট ১৬। জিতে ১৫ পয়েন্টে লেস্টার সিটিকে নিচে ঠেলে তিনে উঠে এসেছে আর্সেনাল। ১৪ পয়েন্টে গোলব্যবধানে লেস্টারের নিচে থেকে পাঁচে চেলসি।

ইতিহাদ স্টেডিয়ামে খেলতে নেমে রোববার শুরু থেকেই স্বাগতিকদের চমকে দেয় উলভারহ্যাম্পটন। ম্যাচের ৮ মিনিটে গোলের সহজ সুযোগ পেলেও তা হাতছাড়া করেন উলভস ফরোয়ার্ড প্যাট্রিক কুত্রোনে।

ম্যাচের নিয়ন্ত্রণ পরিষ্কারভাবে হাতে রেখেছিল ম্যানসিটি। ৬৭ মিনিটে গোলের সুযোগও এসেছিল। ২৫ গজ দূর থেকে নেয়া ডেভিড সিলভার শট গিয়ে ঠেকে বারে।

৮০ মিনিটে স্বাগতিক দর্শকদের স্তব্ধ করে দেন অ্যাডাম তারোরে। জিমিনেজের পাসে গোল করে উলভসদের এগিয়ে দেন এ মিডফিল্ডার। এই গোলের শোক সয়ে যখন সমতায় ফেরার চেষ্টায় মরিয়া ম্যানসিটি, তখন অতিরিক্ত সময়ে প্রথম গোলের মতো হুবহু আরেক গোলে সিটিজেনদের পাথর বানিয়ে ম্যাচ বাগিয়ে নেন তারোরে।

Reneta

একই সময় আরেক ম্যাচে সাউদাম্পটনের মাঠে ৪-১ গোলের বড় ব্যবধানে জয় পেয়েছে চেলসি। ১৭ মিনিটে ট্যামি আব্রাহামের গোলে এগিয়ে যাওয়ার সাত মিনিট পর ব্যবধান বাড়ান চেলসি যুব একাডেমির আরেক প্রতিভা মেসন মাউন্ট। ৩০ মিনিটে সাউদাম্পটনের হয়ে এক গোল শোধ দেন ড্যানি ইংস।

বিরতির আগেভাগে ব্যবধান ৩-১ করেন এনগোলো কন্তে। ৮৯ মিনিটে মিচি বাতসুয়ায়ি গোল পেলে বড় ব্যবধানের জয় পায় ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের দল।

নিজেদের মাঠে বোর্নমাউথের বিপক্ষে আর্সেনাল জয় পেয়েছে ১-০ গোলে। ম্যাচের ৯ মিনিটের মাথায় একমাত্র গোলটি করেন ডেভিড লুইজ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্সেনালচেলসিম্যানচেস্টার সিটিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

উন্ডাভের জোড়া গোল, কষ্টার্জিত জয়ে এক যুগ পর নকআউটে জার্মানি

জুন ২১, ২০২৬

ব্রোবি ও গ্যাকপোর জোড়া গোলে সুইডেনকে উড়িয়ে দিল নেদারল্যান্ডস

জুন ২১, ২০২৬

শেষ কবে বাবার সঙ্গে বসে একটা সিনেমা দেখেছেন?

জুন ২১, ২০২৬

বিশ্বকাপে পাকিস্তানকে দাপটে হারাল বাংলাদেশ

জুন ২০, ২০২৬
ছবি: সংগৃহীত- প্রধানমন্ত্রী তারেক রহমান

দুই দেশ সফরে প্রধানমন্ত্রী, প্রথম গন্তব্য মালয়েশিয়া পরে চীন

জুন ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT