চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৩ মাসে ২২০ কোটি ফেক অ্যাকাউন্ট মুছে ফেলেছে ফেসবুক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:১৮ অপরাহ্ণ ২৪, মে ২০১৯
- সেমি লিড, তথ্যপ্রযুক্তি
A A

চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ২২০ কোটি ফেক অ্যাকাউন্ট মুছে ফেলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমের সবচেয়ে বড় প্লাটফর্ম ফেসবুক। যা ওই কোম্পানির সবচেয়ে বড় রেকর্ড হিসেবে ধরা হয়েছে।

বৃহস্পতিবার ফেসবুকের এক রিপোর্টে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

ফেসবুক কর্তৃপক্ষের বরাতে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে, সারাবিশ্বে মাসিক প্রায় ২৩৮ কোটি ব্যবহারকারী ফেসবুক ব্যবহার করে থাকেন। এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক অ্যাকাউন্টই ভুয়া। সেই হিসেবে ২২০ কোটি বন্ধ আইডিকে গত তিন মাসে এবং ২০১৭ সালের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত ৬৯ কোটিরও বেশি ফেক অ্যাকাউন্ট বন্ধ করেছে ফেসবুক কর্তৃপক্ষ।

সিএনএনকে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ ওই রিপোর্টের বিষয়ে বলেন, ফেক অ্যাকাউন্ট বন্ধের মাধ্যমে ক্ষতিকর প্রাদুর্ভাব দূর হবে। কোম্পানি ও সরকারের জন্য ভালো হবে। আমি বিশ্বাস করি সবারই এ উদ্যোগ গ্রহণ করা উচিৎ।

ফেসবুকের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতি ১০ হাজার ছবি বা ভিডিওর মধ্যে প্রায় ২৫ টি ফেসবুকের সন্ত্রাসী নীতিমালা লঙ্ঘন করে। আবার প্রতি ১০ হাজারে ১১-১৪টি বিষয়বস্তু প্রাপ্তবয়স্ক, নগ্নতা এবং যৌন কার্যকলাপ নীতি লঙ্ঘন করে থাকে।

গত তিনমাসের জরিপে দেখা যায় ৮৩.৩% ড্রাগ কন্টেন্ট ও ৬৯.৯% আগ্নেয়াস্ত্র নীতিমালা লঙ্ঘন করে থাকে। ফেসবুক ব্যবহার করে সব ধরনের বাণিজ্য, ক্রয়, বিক্রয় করাও এ নীতিমালা সার্পোট করে না।

Reneta

ফেসবুকের পক্ষ থেকে জানানো হয়েছে, জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত প্রায় দুই কোটি বিষয়ের উপর ব্যবস্থা গ্রহণ করেছে। ২১ লাখ কন্টেন্ট এখনো বিবেচনাধীন রয়েছে। আপিল শেষে প্রায় ৪ লাখ ৫৩ হাজার কন্টেন্টকে আবারও ফিরিয়ে দেয়া হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফেসবুক
শেয়ারTweetPin

সর্বশেষ

পুকুরে গোসলে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু

জুন ১১, ২০২৬

কিশোরগঞ্জে ট্রাকচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত

জুন ১১, ২০২৬

মার্কিন হামলার জবাবে বাহরাইন-কুয়েতে ইরানের হামলা

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের কিছু জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

জুন ১১, ২০২৬

নতুন সরকারের প্রথম বাজেটে যেসব বিষয় গুরুত্ব পাচ্ছে

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT