রাষ্ট্রদ্রোহসহ ১১ মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে ২৮ মার্চ স্বশরীরে হাজিরের নির্দেশ দিয়েছেন আদালত। সময়ের আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন আদালত। এটি সর্বশেষ সময় মঞ্জুর দাবি করে রাষ্ট্রপক্ষ বলেছে, ওইদিন তাকে আদালতে আসতেই হবে।
রাষ্ট্রদ্রোহসহ ১১ মামলায় মঙ্গলবার বিচারিক আদালতে হাজির হয়ে চার্জগঠনের শুনানিতে থাকার কথা ছিলো বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার। তবে হঠাৎ অসুস্থ হয়ে পড়ার কথা উল্লেখ করে আদালতে সময়ের আবেদন জানান তার আইনজীবীরা।
আদালত সময়ের আবেদন মঞ্জুর করে ২৮ মার্চ পরবর্তী তারিখ ধার্য্য করেন। ধার্য্য করা তারিখে বেগম খালেদা জিয়া আদালতে হাজিরা দেবেন বলে জানান তার আইনজীবীরা।
খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ছাড়া বাকী ১০টি মামলা নাশকতার । গত বছর ওই ১১টি মামলায় বেগম খালেদা জিয়াসহ অন্য আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয় পুলিশ। এরপর আদালতে হাজির হয়ে সবগুলো মামলায় জামিন নেন বেগম খালেদা জিয়া।
বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:
https://www.youtube.com/watch?v=_yg8d0p3k6g&feature=youtu.be







