চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘২৫-৩০ রান কম করেছি’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১৪ পূর্বাহ্ণ ০৮, নভেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A
ফাইল ছবি

ফাইল ছবি

রোহিত-ধাওয়ান জুটি থিতু হতেই বাংলাদেশের জয়ের আশা দূরে সরতে লাগল। ১৫৪ রানের মাঝারি লক্ষ্য টপকাতে নেমে ভারত ওপেনারদের শুরুটা এতই দুর্দান্ত হল যে, কতক্ষণে ম্যাচটা শেষ হয় একমাত্র সেটিই দেখার ছিল।

রাজকোটে সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টিতে ৮ উইকেট ও ২৬ বল হাতে রেখেই জিতেছে ভারত। বাংলাদেশের কোন বিষয়টি আক্ষেপ হয়ে সামনে আসবে সেটি অনুমান করা যাচ্ছিল আগেই। রোহিত যেভাবে তাণ্ডব চালিয়েছেন তাতে একসময় মনে হয়েছে ২০০ রানও বুঝি নিরাপদ নয়! সেখানে দেড়শ রানের পুঁজি নিয়ে জয়ের চিন্তা করা তো দূরাশাই।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে দাঁড়িয়ে বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ সরাসরিই বলে দিলেন সেটি, ‘যে উইকেট ছিল তাতে ১৮০ রান হয়ত নিরাপদ। এমন একটা স্কোর হলে হয়ত আমরা ওদের আটকাতে পারতাম। ২৫-৩০ রান আমরা কম করেছি।’

বাংলাদেশ যেভাবে ব্যাটিং করছিল তাতে ১৮০ রান হতে পারত। স্লগের দাবি মেটাতে পারেননি মোসাদ্দেক-আফিফ-আমিনুল। শেষ তিন ওভারে আসে মাত্র ১৭ রান। ভারতের লক্ষ্যটাও তাই হয়ে যায় সহজ।

নির্ভার থেকেই ব্যাটিং করে গেছেন রোহিত। স্বাগতিক অধিনায়কের ৪৩ বলে ৮৫ রানের ইনিংস দুদলের মাঝে গড়ে দেয় বড় পার্থক্য। সিরিজে এসেছে সমতা। সবার চোখ এখন নাগপুরে। রোববার সেখানেই হবে ট্রফির ফয়সালা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ -ভারত সিরিজবাংলাদেশ দলের ভারত সফরমাহমুদউল্লাহলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: পিএমও।

প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিনের প্রতিনিধিদলের সাক্ষাৎ

জুলাই ১৪, ২০২৬

সংসদে ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীদের অবস্থান

জুলাই ১৪, ২০২৬

পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে ত্রুটির জন্য ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পোর্তো বাসিন্দাদের জন্য বিনামূল্যে গণপরিবহন সেবা চালু

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

ইউনিভার্সেল মেডিক্যাল ও অভিনয় শিল্পী সংঘের দ্বিপাক্ষিক স্বাস্থ্য চুক্তি

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT