চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২৪ দিন পর ডাকসু ভবনে ভিপি নুর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩৬ অপরাহ্ণ ১৫, জানুয়ারি ২০২০
- সেমি লিড, শিক্ষা
A A

গত বছরের ২২ ডিসেম্বর ডাকসু ভবনে হামলার ঘটনার ২৪ দিন পর ডাকসু ভবনে নিজ কার্যালয়ে প্রবেশ করছেন ভিপি নূরুল হক নুর।

বুধবার দুপুর আড়াইটায় তিনি তার কক্ষে প্রবেশ করেন। এ সময় ডাকসুর সমাজসেবা সম্পাদক আখতার হোসেনসহ নুরের বেশকয়েকজন অনুসারী সেখানে উপস্থিত ছিলেন।

২২ ডিসেম্বরের ঘটনার পর থেকে তদন্তের স্বার্থে নুরের কক্ষ তালাবদ্ধ করে রাখে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তদন্ত প্রতিবেদন উপস্থাপন না করলেও আজ কক্ষ খুলে দেওয়া হয়।

এর আগে ৬ জানুয়ারি ভিপি নুর উপাচার্যের সাথে সাক্ষাৎ করে কক্ষটি সংস্কার করার তাগিদ দেন। সুস্থ হয়ে আসলে সব ব্যবস্থা নেওয়া হবে বলে উপাচার্য তখন আশ্বাস দিয়েছিলেন বলে জানান নুর।

তদন্তের স্বার্থে দীর্ঘদিন কক্ষ তালাবদ্ধ রাখার কোন যৌক্তিকতা ছিল না মন্তব্য করে নুর বলেন: ‘তদন্ত কমিটি চাইলে বড়জোর এক সপ্তাহ তালাবদ্ধ করে রাখতে পারত।’

এ সময় কক্ষের ভাঙা আসবাবপত্র দেখিয়ে ডাকসু ভিপি বলেন: ‘আমরা যে বর্বরতার শিকার হয়েছিলাম তার চিহ্ন এই কক্ষ বয়ে বেড়াচ্ছে।’

Reneta

তদন্ত কমিটির ওপর অনাস্থা জ্ঞাপন করে নুর বলেন: ‘বিশ্ববিদ্যালয় আসলে কতটুকু স্বাধীনভাবে তদন্ত করতে পারবে সেটি নিয়ে সন্দেহ আছে। কারণ হামলার সাথে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক জড়িত।’

এটি একটি লোক দেখানো তদন্ত কমিটি মন্তব্য করেন নুর বলেন: তদন্ত কমিটির ওপর আমাদের কোন আস্থা নেই। এর আগেও কোন হামলার বিচার হয়নি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডাকসুভিপি নুর
শেয়ারTweetPin

সর্বশেষ

পুকুরে গোসলে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু

জুন ১১, ২০২৬

কিশোরগঞ্জে ট্রাকচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত

জুন ১১, ২০২৬

মার্কিন হামলার জবাবে বাহরাইন-কুয়েতে ইরানের হামলা

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের কিছু জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

জুন ১১, ২০২৬

নতুন সরকারের প্রথম বাজেটে যেসব বিষয় গুরুত্ব পাচ্ছে

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT