চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২২ বছরের খরা কাটাতে চায় ভারত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১৭ পূর্বাহ্ণ ১১, আগস্ট ২০১৫
স্পোর্টস
A A

কুমার সাঙ্গাকারার বিদায়ী সিরিজ দিয়েই ২২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে শ্রীলঙ্কার মাটিতে টেস্ট সিরিজ জয়ের জন্য মুখিয়ে আছে ভারত। বুধবার থেকে গলে শুরু হতে যাচ্ছে তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি।

বর্তমানে টেস্ট ক্রিকেট খেলা খেলোয়াড়দের মধ্যে ১২ হাজার ৩শ’ ৫ রান সংগ্রহ করে সর্বোচ্চ রান স্কোরার হিসেবে নিজেকে শীর্ষে নিয়ে গেছেন সাঙ্গাকারা। ভারতের বিপক্ষে প্রথম দুই টেস্ট খেলার পরেই আন্তর্জাতিক ক্রিকেটকে তার বিদায় জানানোর কথা রয়েছে।

ভারতের অধিনায়ক বিরাট কোহলি সাঙ্গাকারা সম্পর্কে বলেছেন, একজন অসাধারণ মানুষ এবং অবশ্যই একজন অসাধারণ ক্রিকেটার। একটি সুন্দর বিদায় অবশ্যই তার প্রাপ্য। লঙ্কানদের পাশাপাশি আমরাও তার প্রস্তুতি নিচ্ছি। কিন্তু একই সাথে আশা করছি সে যাতে বেশী রান করতে না পারে।

Banglabid

১৯৯৩ সালে সর্বশেষ মোহাম্মদ আজহারউদ্দিনের নেতৃত্বে শ্রীলঙ্কার মাটিতে টেস্ট সিরিজ জিতেছিলো ভারত। তাই সাঙ্গাকারার বিদায় নিয়ে বেশী ভাবার অবকাশ নেই সফরকারীদের। সেই সিরিজ থেকে এখন পর্যন্ত শ্রীলঙ্কার মাটিতে চারটি সিরিজ খেলেছে ভারত। ২০০১ ও ২০০৮ সালে পরাজিত হলেও ১৯৯৭ ও ২০১০ সালে সিরিজ দুটি ড্র হয়।

সর্বশেষ সিরিজটি যেহেতু পাঁচ বছর আগে অনুষ্ঠিত হয়েছিলো তাই এবারের দলে ১৫ জনের মধ্যে ১১ জনই প্রথমবারের মতো শ্রীলঙ্কার মাটিতে টেস্ট ম্যাচ খেলতে নামছেন। এর মধ্যে অধিনায়ক কোহলিও রয়েছেন।

গত বছর অস্ট্রেলিয়া সফরে মাহেন্দ্র সিং ধোনীর কাছ থেকে তিনি অধিনায়কত্ব লাভ করেন। দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ায় টানা চারটি সিরিজ হারের পরে ভারত এখন উপমহাদেশের পরিচিত কন্ডিশনে খেলতে পেরে বেশ স্বস্তিতে আছে।

Reneta

কোহলি বলেছেন, আমরা এখানে ভালো ক্রিকেট খেলতে এসেছি। ইতিহাস ও রেকর্ডকে একপাশে রেখে আমরা নিজেদের পারফরমেন্সের ওপর গুরুত্ব দিতে চাই। আমাদের জন্য প্রতিটি সিরিজই গুরুত্বপূর্ণ।

ভারতের মতো শ্রীলঙ্কাও নিজেদের পুনরায় ফিরিয়ে আনার প্রক্রিয়ায় রয়েছে। মুত্তিয়া মুরালিধারান, মাহেলা জয়াবার্ধানের মতো খেলোয়াড়দের অবসরে যাওয়া লঙ্কানদের জন্য একটি দারুন দু:সময় ছিল। এবারের দুই টেস্টে পরে চলে যাচ্ছেন আরেক অভিজ্ঞ ব্যাটসম্যান সাঙ্গাকারা।

সম্প্রতি শেষ হওয়া তিন ম্যাচের টেস্ট সিরিজে পাকিস্তানী লেগ স্পিনার ইয়াসির শাহকে খেলতেই পারেনি লঙ্কান ব্যাটসম্যানরা। তার ২৪ উইকেটের কারণে পাকিস্তান ২-১ ব্যবধানে সিরিজ জয় করে। ইয়াসিরের সাফল্যের ধারাবাহিকতায় ভারতীয় নির্বাচকরা চার বছর পরে লেগি অমিত মিশ্রকে ডেকেছে। এছাড়া রবিচন্দ্রন আশ্বীন ও হারভাজন সিং তো রয়েছেনই।
লঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস স্বীকার করেছেন পাকিস্তানের পক্ষে ইয়াসিরই পার্থক্য গড়ে দিয়েছিলেন। কিন্তু আশা করছেন ভারতের বিপক্ষে তাদের প্রস্তুতি বেশ ভালো হয়েছে এবং জয়ের ব্যপারে তারা আশাবাদী।

তিনি বলেন, ‘আমাদের দলটি তরুণ এবং সবসময়ই তারা শিখছে। মাহেলা কিংবা সাঙ্গাকারাদের সাথে এই তরুনদের তুলনা করাটা ঠিক হবে না। দলটিকে নিয়ে আমাদের ধৈর্য ধরতে হবে। নিজেদের সেরা খেলাটা খেলতে পারলেই আমরা সাঙ্গাকে সেরা একটি বিদায় দিতে পারবো।

গল টেস্টের পরে ১৭ আগস্ট শ্রীলঙ্কার সংসদ নির্বাচনের কারণে দ্বিতীয় টেস্টটি আগামী ২০ আগস্ট কলম্বোর পি.সারা ওভালে শুরু হবে। তৃতীয় ও শেষ টেস্টটি হবে ২৮ আগস্ট কলম্বোর সিংহলীজ স্পোর্টস ক্লাব মাঠে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভারত-শ্রীলঙ্কা ক্রিকেট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সাফ ফুটবলের সেমিফাইনালে বাংলাদেশ

পরবর্তী

মা-শিশুর চিরন্তন ভালোবাসা: ৪ হাজার বছর ধরে রক্ষা করছেন সন্তানকে

পরবর্তী

মা-শিশুর চিরন্তন ভালোবাসা: ৪ হাজার বছর ধরে রক্ষা করছেন সন্তানকে

কোনো নায়িকা ঘোমটা দিয়ে নাচে না: মৌসুমি হামিদ

সর্বশেষ

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT