চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২২ ফেব্রুয়ারি সৃজিত-মিথিলার বিয়ে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০৪ অপরাহ্ন ১৮, নভেম্বর ২০১৯
বিনোদন
A A

সম্পর্ক নিয়ে সব গুঞ্জনের অবসান ঘটিয়ে এবার বিয়ে করতে চলেছেন বাংলাদেশের তারকা মডেল ও অভিনেত্রী রাফিয়া রশিদ মিথিলা ও কলকাতার খ্যাতনামা নির্মাতা সৃজিত মুখার্জী।

এমন খবরই প্রকাশ করেছে টাইমস অব ইন্ডিয়া। সোমবার দুপুরে প্রকাশিত একটি খবরে জানা যায়, আসছে বছরের ফেব্রুয়ারিতে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন সৃজিত-মিথিলা। বিয়ের সম্ভাব্য তারিখ ২২ ফেব্রুয়ারি।

বহুদিন ধরেই কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জীর সঙ্গে মিথিলার প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিলো। কিন্তু সব সময় সম্পর্কের বিষয়টি অস্বীকার করে এসেছেন তারা।

চলতি সপ্তাহেও গুঞ্জন শোনা যাচ্ছিলো যে, মিথিলার পরিবারের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে বাংলাদেশে এসেছেন সৃজিত। এসময় দুজনকে ঢাকা আর্মি স্টেডিয়ামে সদ্য সমাপ্ত ফোকফেস্ট-এও একসঙ্গে দেখা গেছে।

যদিও বিয়ের প্রস্তাব নিয়ে বাংলাদেশে আসার বিষয়টি অস্বীকার করেছেন সৃজিত। এ বিষয়ে তিনি বলেন, মিথিলার পরিবারের সাথে আমার বহুদিন ধরেই সম্পর্ক।

বিয়ের বিষয়ে জানতে চাইলে অটোগ্রাফ, এক যে ছিলো রাজা, গুমনামি, চতুষ্কোন, জাতিস্বর-এর এই নির্মাতা কোনো মন্তব্য করতে রাজি হননি।

সৃজিতের ঘরোয়া পার্টিতে সবার সঙ্গে মিথিলা…
Reneta

চলতি বছরের মার্চে কলকাতার একাধিক প্রভাবশালী গণমাধ্যম খবর প্রকাশ করে জানান, সৃজিত মুখার্জির জীবনে এসেছে নতুন এক রহস্যময় নারী। তিনি হলেন বাংলাদেশের মিথিলা। খবরে বলা হয়েছিল, সৃজিতের সঙ্গে মিথিলার ঘনিষ্ঠতা দিনের পর দিন বাড়ছে। এমনকি বিভিন্ন পার্টিতেও এসকঙ্গে দেখা যাচ্ছিল তাদের।

সৃজিত পরিচালিত ‘এক যে ছিল রাজা’ ছবিটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নেয়। তখন খুশিতে একটি প্রাইভেট পার্টির আয়োজন করেছিলেন সৃজিত। সেই পার্টিতে কাছের বন্ধুদের সঙ্গে মিথিলাকে পরিচয় করিয়ে দিয়েছেন সৃজিত।

সৃজিতের রাজারহাটের বাড়িতে এই পার্টির আয়োজন করা হয়েছিল। তারপর থেকে তাদের প্রেমের গুঞ্জন শুরু হয়। এমনকি গুঞ্জন বিয়ে পর্যন্ত গড়ায়! তবে সৃজিত-মিথিলা দুজনেই ‘ভালো বন্ধু’ বলে বিষয়টি বারবার এড়িয়ে যান।

গেল ২৩ সেপ্টেম্বর ছিল সৃজিত মুখার্জির জন্মদিন। সেখানেও স্পেশাল অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিথিলা।

মূলত, অর্ণবের একটি মিউজিক ভিডিওতে কাজের সুবাদে সৃজিতের সঙ্গে মিথিলার দেখা হয়। এরপর ফেসবুকের মাধ্যমে সৃজিত এবং মিথিলার নিয়মিত যোগাযোগ চলতে থাকে। নিজেদের মাঝে অনেক মিল খুঁজে পাওয়ায় ভালো বন্ধুত্ব গড়ে ওঠে।

প্রেমের গুঞ্জন ছড়ালে সৃজিত বলেছিলেন, ‘আমি আজ পর্যন্ত মানে সেই ২০১০ থেকে যে নায়িকাদের সঙ্গে কাজ করেছি, তাদের মধ্যে ৯০ শতাংশ নায়িকাদের নিয়ে এমন জল্পনা হয়েছে। এটা আমি প্রফেশনাল হিসেবে হ্যাজার্ড হিসেবে মেনে নিয়েছি।’

Jui  Banner Campaign
ট্যাগ: টাইমস অব ইন্ডিয়াবিয়েমিথিলালিড বিনোদনসৃজিত
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্রকে হারিয়ে টানা দ্বিতীয় জয় পাকিস্তানের

ফেব্রুয়ারি ১০, ২০২৬

বাংলাদেশকে কিছুটা সম্মান পাইয়ে দেয়ার ছিল: নাকভি

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি থেকে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে জেলা প্রশাসকের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালে বন্যাদুর্গতদের পাশে পর্তুগাল বাংলা প্রেস ক্লাব

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT