বিআরবি কেবলস বিপিএলের গ্রুপ পর্বের ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ২১ রানে পরাজিত করেছে রংপুর রাইডার্স।
শেষ ওভার পর্যন্ত লড়াই করে কুমিল্লা ভিক্টোরিয়ান্স অলআউট হয় ১৩২ রানে।
মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে রংপুরের দেওয়া ১৫৪ রান তাড়া করতে নেমে কুমিল্লাকে ৪৮ রানের উদ্বোধনী জুটি গড়ে দেয় ইমরুল কায়েস ও মাহমুদুল হাসান।
ইমরুল ২৪ বলে ছয়টি চার ও একটি ছয়ে করে ৩৮ রান। স্যামির বলে ইমরুলের আউটের পর থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায় কুমিল্লা।
শেষ ওভারে কুমিল্লার দরকার ছিল ২৪ রান। হাতে ছিল দুই উইকেট। শেষ ওভারে দুই রান আর দুই উইকেট হারায় তারা।
রংপুরের পক্ষে থিসারা পেরেরা তিনটি, সাকলাইন সজীব ও মোহাম্মদ নবী দুটি করে উইকেট নেন।
এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে জহুরুল ইসলাম অমির ৬২ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেটে ১৫৩ রান করে রংপুর রাইডার্স।






