চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২০২৩ সাল থেকে নতুন শিক্ষাক্রম, পরীক্ষার বোঝা কমবে: শিক্ষামন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৪ পূর্বাহ্ণ ০৯, মে ২০২২
- সেমি লিড, জনপদ, শেরপুর
A A

হাকিম বাবুল: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ২০২৩ সাল থেকে দেশে নতুন শিক্ষাক্রম চালু করা হবে। সেখানে পরীক্ষার বোঝা বা পরীক্ষার চাপ কম থাকবে। বছর শেষে পরীক্ষায় অনেক পড়ে একসঙ্গে পরীক্ষা দিতে হয়, সেটার বোঝা কমানো হচ্ছে।

তিনি আরও বলেন, নতুন শিক্ষাক্রমে প্রতিদিন কী শিখছে, তার মূল্যায়ন করা হবে। শিক্ষার্থীরা করে করে শিখবে, আনন্দের মধ্য দিয়ে শিখবে, শেখাটা যেন আনন্দময় হয় এবং শেখাটা যেন প্রয়োগ করতে শেখে। আমরা সেরকম করে শেখাতে চাই, তারা যেন বিজ্ঞান প্রযুক্তি শেখে, তারা যেন দক্ষ হয়ে উঠে, তারা যেন মানবিক মানুষ হয়, এই সমস্ত কিছু আমরা আমাদের নতুন শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করেছি।

রোববার বিকেলে শেরপুর শহরের নতুন বাসটারমিনাল সংলগ্ন রাজার কাচারি এলাকায় বীর মুক্তিযোদ্ধা আবু বকর মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ৪র্থ তলা ফাউন্ডেশনের নবনির্মিত প্রথম তলা ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এসব কথা বলেন।

এসময় জাতীয় সংসদের হুইপ মো. আতিউর রহমান আতিক এমপি, প্রকৌশলী ফজলুল হক চাঁন এমপি, জেলা পরিষদ প্রশাসক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হুমায়ুন কবির রুমান, জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ, পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী উপস্থিত ছিলেন।

এছাড়াও জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আওয়ামী লীগ ও সহযোগী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভবকরা উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শেরপুর
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT