চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২০২২ সালের এসএসসি পরীক্ষা যেভাবে নেওয়া হবে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩৭ অপরাহ্ণ ৩০, ডিসেম্বর ২০২১
- সেমি লিড, শিক্ষা
A A
ফাইল ছবি

ফাইল ছবি

২০২২ সালে বছরের মাঝামাঝি সময়ে সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী এসএসসি ও সমমান পরীক্ষা নেওয়া হতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আজ ২০২১ সালের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ ও ২০২২ শিক্ষাবর্ষে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন শিক্ষামন্ত্রী।

তিনি বলেন: ২০২২ সালের এসএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে নেয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনায় পরীক্ষা নৈর্বাচনিক ও নৈর্ব্যক্তিক এই দুটি বিষয়ে নেওয়া হতে পারে। পরিস্থিতি অনুকূলে না থাকলে শুধু নৈর্বাচনিক বিষয়ের ওপরে তত্ত্বীয় পরীক্ষা নেওয়া হবে।

তিনি আরও বলেন: আগামী বছরের এসএসসি পরীক্ষা বছরের মাঝামাঝি সময়ে জুন-জুলাইয়ে অনুষ্ঠিত হবে। এজন্য শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস নেওয়া হবে। সপ্তাহে ৬ দিন ক্লাস নেওয়া হতে পারে। এসএসসি ও এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় স্কুল শিক্ষার্থীদের টিকা কার্যক্রম ব্যাহত হয়েছে। শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতন করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

শিক্ষামন্ত্রী বলেন: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে রূপকল্প ২০৪১ ঘোষণা করেছেন  তা বাস্তবায়ন করতে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা হয়েছে। পরিবর্তনশীল বিশ্বের শ্রমবাজারের চাহিদা অনুযায়ী শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো হচ্ছে।

ডা. দীপু মনি বলেন: সরকার শুধুমাত্র জ্ঞানভিত্তিক শিক্ষার পরিবর্তে দক্ষতা ও প্রায়োগিক শিক্ষায় গুরুত্বারোপ করেছে। সে লক্ষ্যে নতুন পাঠ্যক্রম প্রণয়নের কাজ চলমান রয়েছে। ২০২২ সালে ৬০ টি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন কারিকুলাম পাইলটিং করা হবে এবং ২০২৩ সালে নতুন পাঠ্যক্রমের ভিত্তিতে শিক্ষা কার্যক্রম শুরু করা হবে।

Reneta

তিনি বলেন: শিক্ষা ব্যবস্থার সকল পর্যায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে। শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে চেষ্টা অব্যাহত রয়েছে।

শিক্ষামন্ত্রী বলেন: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ যে লক্ষ্যমাত্রা ঘোষিত হয়েছে, তার সফল বাস্তবায়নের জন্য দরকার আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্নদক্ষ মানবসম্পদ। দক্ষ জনসম্পদ তৈরি করতে কারিগরী শিক্ষার হার উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। দক্ষ জনসম্পদ তৈরি নিশ্চিত করতে ২০৩০ সাল নাগাদ ৩০ শতাংশ এবং ২০৪০ সাল নাগাদ ৫০ শতাংশে উন্নীত করার পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। বৃদ্ধি করা হচ্ছে কারিগরী শিক্ষার পরিধি।

চতুর্থ শিল্পবিপ্লব উপযোগী  শিক্ষাক্রম প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।  একই সঙ্গে বাড়ানো হয়েছে কারিগরী শিক্ষার পরিধি। দেশের প্রতিটি উপজেলায় একটি করে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান তৈরি করবে সরকার। ১০০টির কাজ চলমান রয়েছে। বিভাগীয় পর্যায়ে মহিলা পলিটেকনিক স্কুল তৈরি করা হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এসএসসি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ( সংগৃহীত)।

শিক্ষামন্ত্রীর প্রতি শিক্ষার্থী আর অভিভাবকদের ক্রোধের পেছনে বাস্তবতা

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

নড়াই নদীর নামফলক চুরির অভিযোগ, থানায় জিডি করেছে নোঙর

জুলাই ১৪, ২০২৬

সম্ভাবনাময় উদ্যোক্তাদের ৫ লাখ থেকে ৫ কোটি টাকা সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী

জুলাই ১৪, ২০২৬

পাহাড়খেকোরা যতই প্রভাবশালী হোক, নেওয়া হবে কঠোর ব্যবস্থা: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

জুলাই ১৪, ২০২৬

ইরানের সঙ্গে এখনও চুক্তি সম্ভব: ডোনাল্ড ট্রাম্প

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT