চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২০২০ সালে ওজন কমাতে চাই: শবনম ফারিয়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩২ অপরাহ্ণ ০১, জানুয়ারি ২০২০
বিনোদন
A A

২০১৯ সালে ঠিকমত কাজ করতে পারিনি। সেজন্য আমার কাজের সংখ্যা তুলনামূলক কম। সোশ্যাল মিডিয়াতে অপ্রীতিকর অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি। তবে এ বছরটা ভালো ভালো কাজ দিয়ে ব্যস্ত থাকতে চাই। এক ঘণ্টার নাটক কিংবা সিরিয়াল, সবকাজই করবো। তবে হতে হবে ভালো চিত্রনাট্য ও গল্প।

গতবছর থেকে প্রচারে থাকা ফ্যামিলি ক্রাইসিস ধারাবাহিক নাটকে কাজ করে প্রচুর সাড়া পেয়েছি। এখন পর্যন্ত আমার অভিনীত সবচেয়ে বেশি জনপ্রিয় সিরিয়াল। এই নাটকের মতো এত রেসপন্স আর পাইনি। যেখানে যাই, সেখানেই রেসপন্স পাই।

আমার অভিনীত বকুলপুর প্রচারে রয়েছে। এই কাজটি বেশ ভালো যাচ্ছে। নতুন করে আরেকটি ধারাবাহিক নাটকে কাজ করছি। এ নাটকের মধ্যে দিয়ে তৌকীর আহমেদের পরিচালনায় প্রথম কাজ করছি। তার কাজ অন্যদের চেয়ে আলাদা। প্রথম লটের শুটিং হয়েছে। চ্যানেল আইতে নাটকটি প্রচার হবে। এই কাজটি দর্শক পছন্দ করতে পারেন।

কাজের বাইরে ২০২০ সালে ওজন কমাতে চাই। কমপক্ষে ১০ কেজি ওজন কমাতে হবে এটাই এ বছর আমার অন্যতম লক্ষ্য। নিয়মিত জিম, ডায়েট করতে পারলে কাজটি সহজেই করতে পারব বলে আমার বিশ্বাস। আরো আগেই ওজন কমানোর কাজটি শুরু করেছি। এর মধ্যে পাঁচ-সাত কেজি ওজন কমেছেও। তবে এত দিন বিষয়টিকে খুব বেশি সিরিয়াসলি দেখিনি।

নতুন বছরে এসে একদম সিরিয়াস হয়েছি। ১০ কেজি ওজন কমানোর জন্য যত পরিশ্রমই করতে হয় আমি রাজি। এর বাইরে এ বছর কাজে আরো মনোযোগ দিতে চাই।

লেখক: শবনম ফারিয়া, অভিনেত্রী  

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২০২০ সালঅভিনেত্রীতৌকীর আহমেদলিড বিনোদনশবনম ফারিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৩০ জুলাই ১৮ ঘণ্টা সারা দেশে সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা

জুলাই ২১, ২০২৬

‘নিজেদের কি ঈশ্বর মনে করছেন?’

জুলাই ২১, ২০২৬

‘যারা নীরব, ইতিহাস তাদের ক্ষমা করবে না’

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত।

২৪ ঘণ্টায় হামে আরও ৪ শিশুর মৃত্যু

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

নিকোটিন পাউচের বাজারজাতকরণ অভিযোগের দাবি প্রজ্ঞা ও আত্মার

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT