চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২য় নেপাল-বাংলাদেশ ইয়ুথ কনক্লেভে যোগ দিবে ৮৮ বাংলাদেশি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩০ অপরাহ্ণ ২৭, মার্চ ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

২য় নেপাল-বাংলাদেশ ইযুথ কনক্লেভ এ যোগ দিতে বৃহস্পতিবার নেপালের ইটাহারিতে যাচ্ছেন ৮৮ জন বাংলাদেশি তরুণ।

বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৭১ নম্বর ফ্লাইটে তারা কাঠমান্ডুর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। কাঠমান্ডু থেকে সড়ক পথে তারা ইটাহারিতে পৌঁছাবেন।

২য় নেপাল-বাংলাদেশ ইয়ুথ কনক্লেভের আয়োজক যৌথভাবে নেপালের ইয়ুথ ডেভেলপমেন্ট সেন্টার (ওয়াই.ডি.সি.), স্যানিটেশন-এনভায়রনমেন্ট এন্ড এনার্জি (এস.ই.ই.) এবং বাংলাদেশের ইয়ুথ ফর ডেমোক্রেসি এন্ড ডেভেলপমেন্ট (ওয়াই.ডি.ডি) নামক তিনটি সংগঠন। গত ২০১৭ সালের জুনে কাঠমান্ডুতে ১ম নেপাল বাংলাদেশ ইয়ুথ কনক্লেভ অনুষ্ঠিত হয়।

২৯-৩১ মার্চ এই সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে ৮৮ জন বাংলাদেশি তরুণের পাশাপাশি শতাধিক নেপালী তরুণ প্রতিনিধি অংশগ্রহণ করবেন। এছাড়াও ভারত, আফগানিস্তান, ভুটান ও শ্রীলঙ্কা থেকে আরো ২৫ জন তরুণ পর্যবেক্ষক হিসেবে যোগ দেবেন। বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন সম্মেলনের যৌথ আয়োজক ইয়ুথ ফর ডেমোক্রেসি এন্ড ডেভেলপমেন্ট এর সাধারণ সম্পাদক ও ২য় নেপাল বাংলাদেশ ইয়ুথ কনক্লেভ এর বাংলাদেশ কান্ট্রি কোর্ডিনেটর, সাবেক ছাত্রনেতা বাপ্পাদিত্য বসু। বাংলাদেশের এই তরুণ প্রতিনিধি দলে রয়েছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ এটুআই প্রোগ্রামের কর্মকর্তা, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ফার্মাসিস্ট, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী, উদ্যোক্তা, সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও দলিত সম্প্রদায়ের প্রতিনিধি, সাংস্কৃতিক সংগঠক, বিভিন্ন ইয়ুথ ক্লাবের প্রতিনিধিবৃন্দ।

৩১ মার্চ সম্মেলনের শেষ দিনে সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র ও ক্রেস্ট বিতরণ করা হবে।

২য় নেপাল বাংলাদেশ ইয়ুথ কনক্লেভ এর সফলতা কামনা করে বাণী দিয়েছেন পররাষ্ট্র মন্ত্রী জনাব ড. এ কে আব্দুল মোমেন। বাণীতে তিনি আশা প্রকাশ করেছেন, এই সম্মেলনের মধ্য দিয়ে বাংলাদেশ ও নেপালের মধ্যকার বন্ধুত্ব আরো দৃঢ় হবে। আঞ্চলিক উন্নয়ন ও সমৃদ্ধির জন্য তরুণদের এই সমন্বিত উদ্যোগ অনেক বেশি ফলপ্রসু হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মাঝ আকাশে ৩ পাইলট অসুস্থ হয়ে পড়ার ঘটনায় তদন্তে ব্রিটিশ এয়ারওয়েজ

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশ ভ্যানের সামনে দাঁড়িয়ে পথ আটকে দিলেন রিয়া যাদব

জুলাই ২৩, ২০২৬

মেহেরপুরের “মেহের সাগর কলার” জিআই পণ্যের স্বীকৃতিতে উচ্ছ্বসিত চাষী

জুলাই ২৩, ২০২৬

ম্যানসিটিতে ২০৩০ পর্যন্ত থাকবেন ফোডেন

জুলাই ২৩, ২০২৬

জামায়াতে ইসলামী ও এনসিপিকে মিথ্যার রাজনীতি পরিহার করতে হবে

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT