চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৭ দিনের মাথায় প্রাণ পেলো সিটিসেল

৭:১০ অপরাহ্ণ ০৬, নভেম্বর ২০১৬
তথ্যপ্রযুক্তি
A A

সরকারি সিদ্ধান্তে বন্ধের ১৭ দিনের মাথায় আবারও গ্রাহক সেবার জন্য চালু করা হয়েছে দেশের প্রথম মোবাইল ফোন অপারেটর প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লিমিটেড বা সিটিসেলের কার্যক্রম।

রবিবার সন্ধ্যায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার (বিটিআরসি) একটি দল মহাখালীতে সিটিসেলের প্রধান কার্যালয়ে গিয়ে সিটিসেলের অপারেশন আবারও চালু করে দেয়।

এর মাধ্যমে আবারও প্রাণ পেলো বন্ধ হয়ে যাওয়া মোবাইলফোন অপারেটর-সিটিসেল।

এর আগে, আজ সন্ধ্যায় সিটিসেলের তরঙ্গ বরাদ্দ আবারও খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় বিটিআরসি। এ ব্যাপারে দুপুরে বিটিআরসির সভায় সিদ্ধান্ত হয়।

আদালতের পাঠানো লিখিত চিঠি রোববার দুপুরে হাতে পাওয়ার পরে বিশেষ সভায় বসে সিটিসেল বিষয়ে গঠিত বিটিআরসির বিশেষ কমিশন। সেখানেই এই সিদ্ধান্ত গৃহীত হয়।

গত ৩ নভেম্বর সিটিসেলের তরঙ্গ বরাদ্দ খুলে দেওয়ার আদেশ দেন আদালত। পাশাপাশি ১৯ নভেম্বরের মধ্যে ১০০ কোটি টাকা পরিশোধ করার শর্তও দেয়া হয় সিটিসেলকে।

Reneta

আদালতের আদেশের পরও তরঙ্গ বরাদ্দ খুলে না দেওয়ার বিষয়টি আদালতের কাছে জানতে চান সিটিসেলের পক্ষের আইনজীবী। এরপরই বিষয়টি বিটিআরসিকে ব্যাখ্যা করতে বলেন আদালত।

৬ নভেম্বর পর্যন্ত তরঙ্গ বরাদ্দ কেন সেটা খুলে দেওয়া হলো না তা বিটিআরসির কাছে জানতে চান আদালত।

রোববার সকালে বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের একটি বেঞ্চ এই ব্যাখ্যা চান। সিটিসেলের তরঙ্গ বরাদ্দ এখনো না দেয়ার বিষয়টি দুপুরের মধ্যে বিটিআরসিকে জানাতে বলেন আপিল বিভাগ।

পাওনা টাকা না দেওয়ায় গত ২০ অক্টোবর সিটিসেলের তরঙ্গ বন্ধ করে দেয় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বিটিআরসি)।

বিটিআরসির এ সিদ্ধান্ত স্থগিত চেয়ে গত ২৪ অক্টোবর আবেদন করে সিটিসেল। এ আবেদনের পর ২৫ অক্টোবর অবকাশকালীন চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদালত শুনানির জন্য পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সিটিসেল
শেয়ারTweetPin

সর্বশেষ

বেসরকারি টেলিভিশনের সংবাদ বিভাগের প্রধানদের সাথে ডিআরইউ’র মতবিনিময় সভা

জুলাই ১২, ২০২৬

চিকিৎসা সেবার মূল ভিত্তি হচ্ছে মানবিকতা : জুবাইদা রহমান

জুলাই ১২, ২০২৬

চ্যানেল আইয়ের বিশেষ আয়োজন ‘মনি বিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ’

জুলাই ১২, ২০২৬

মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিলো না মেজর হাফিজ উদ্দিন আহমদ

জুলাই ১২, ২০২৬

সুইজারল্যান্ডের বিপক্ষে কখনও হারেনি আর্জেন্টিনা, দুই ইতিহাস গড়ার পথে সুইসরা

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT