চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৭ এপ্রিল শুরু হচ্ছে শাকিব ও বুবলীর ‘রংবাজ’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১৭ অপরাহ্ণ ১৪, এপ্রিল ২০১৭
বিনোদন
A A
মহরত অনুষ্ঠানে শাকিব খান ও বুবলী

মহরত অনুষ্ঠানে শাকিব খান ও বুবলী

আগামী ১৭ এপ্রিল থেকে শাকিব খান ও বুবলী অভিনীত আলোচিত ‘রংবাজ’ ছবির শুটিং শুরু হবে। আসছে ঈদুল ফিতরে মুক্তির সময় নির্ধারণ করে আজ শুক্রবার ছবিটির মহরত অনুষ্ঠিত হয়েছে। রাতে গুলশানের একটি অভিজাত রেস্টুরেন্টে এই অনুষ্ঠান হয়। মহরত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাকিব খান, বুবলী, পরিচালক শামীম আহমেদ রনী। ছবিটি প্রযোজনা করছে রুপরঙ চলচ্চিত্র ও কলকাতার শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের বাংলাদেশের শাখা। প্রযোজনা সংস্থার পক্ষে উপস্থিত ছিলেন প্রযোজক মোজাম্মেল হক ও ইকবাল হোসেন জয়।

ছবিটির মহরত হওয়ার কথা ছিল সন্ধ্যা ৬টায়। কিন্তু তা তিনঘন্টা দেরি করে রাত ৯টায় শুরু হয়। হাসপাতালে থেকে শরীর অসুস্থ নিয়েই গুলশানের অনুষ্ঠানস্থলে আসেন শাকিব। হাতে তার ব্যান্ডেজ বাঁধা ছিল। বুবলী ছিলেন শারীরিকভাবে অসুস্থ। এজন্য অনুষ্ঠানের আগে কেউই সাংবাদিকদের সঙ্গে কথা বলতে চাননি।

মহরত অনুষ্ঠানের প্রথমেই শাকিব দেরি হওয়ার জন্য সাংবাদিকদের কাছে ক্ষমা চেয়ে নেন। এক্ষেত্রে তিনি তার শারীরিক অসুস্থতার কথা বলেন। তিনি বলেন, ‘রংবাজ ছবিটি আমার কাছে অনেক কারণেই গুরুত্বপূর্ণ। এটিকে ঘিরে মিডিয়ার সবার মধ্যে একটা বাড়তি আগ্রহের সৃষ্টি হয়েছে। কেউ হয়তো ভাবছে ছবিটি আমি ছেড়ে দেব। কিন্তু ধারণা ভুল।

তিনি আরও বলেন, ‘ছবিতে কাজ করার ব্যাপারে আমি চুক্তিবদ্ধ। আমি চাই না সিডিউল দিয়ে নির্মাতাকে হতাশ করতে। তাই পরিচালকের নির্ধারিত সময়ের মধ্যেই ছবির শুটি শেষ করতে চাই।’

বুবলীর সঙ্গে সাম্প্রতিক বিতর্ক নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শাকিব বলেন, ‘শাকিব-বুবলীর ছবি এখন সুপারহিট। ছবি যতদিন তা থাকবে ততদিন এই জুটি থাকবে। ফ্লপ হলে জুটিও আর থাকবে না।’

বুবলী বলেন, ‘আমি বিতর্কের মধ্যে নেই। আমি চাই কাজ করতে। আশা করছি আমাদের এ ছবিটি দর্শকদের আনন্দ দেবে।’

Reneta

‘রংবাজ’ ছবিকে কেন্দ্র করেই সাম্প্রতিক সময়ে শাকিবের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন শুরু হয় আরেক চলচ্চিত্র অভিনেত্রী অপু বিশ্বাসের। এতদিনের গোপন বিয়ে ও সন্তান নিয়ে নিয়ে একটি টিভি লাইভে অংশ গ্রহণের মধ্য দিয়ে প্রকাশ্যে আসেন দীর্ঘ একবছর পর। অপুর বিরুদ্ধে পাল্টা বক্তব্য আসে শাকিব খানের তরফ থেকেও। অবশেষে দুজনের ঘনিষ্ঠজনতের হস্তক্ষেপে সম্পর্কের টানাপোড়েন কমে তারা আবারও একসঙ্গে বসবাস করতে রাজি হন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বুবলীশাকিব খান
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT