চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৬০ কোটি টাকা ব্যয়ে সরকারি কর্মকর্তাদের জন্য ৭৬ ফ্ল্যাট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০৭ অপরাহ্ণ ৩০, সেপ্টেম্বর ২০২০
অর্থনীতি
A A
ফাইল ছবি

ফাইল ছবি

ঢাকার আজিমপুরে সরকারি কর্মকর্তাদের জন্য ১৬০ কোটি ২৯ লাখ ৫৯ হাজার ৮৫২ টাকা ব্যয়ে ১ হাজার ৮০০ বর্গফুটের ৭৬টি ফ্ল্যাট নির্মাণ করবে সরকার। সেই হিসাবে প্রতিটি ফ্ল্যাটে খরচ হবে ২ কোটি ১০ লাখ টাকারও বেশি।

বুধবার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় ফ্ল্যাট নির্মাণের প্রস্তাবে অনুমোদন দেয়া হয়েছে।

সভা শেষে অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল অনলাইন সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি বলেন, সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় ৪টি ক্রয় প্রস্তাবে অনুমোদন দেয়া হয়েছে। এতে মোট ব্যয় হবে ৩৩৯ কোটি ২৮ লাখ ৫৬ হাজার ৩৫১ টাকা। এর মধ্যে সরকারি কোষাগার থেকে ব্যয় হবে ১৬০ কোটি ২৯ লাখ ৫৯ হাজার ৮৫২ টাকা এবং এডিবি ও দেশীয় ব্যাংক হতে ঋণ নেয়া ১৭৮ কোটি ৯৮ লাখ ৯৬ হাজার ৪৯৯ টাকা।

ফ্ল্যাট নির্মাণের বিষয়ে অর্থমন্ত্রী বলেন, গণপূর্ত অধিদপ্তরের আওতায় ঢাকা আজিমপুর সরকারি কলোনির অভ্যন্তরে (জোন-এ) সরকারি কর্মকর্তাদের জন্য ১ হাজার ৮০০ বর্গফুটের ৭৬টি ফ্ল্যাট নির্মাণসহ আনুষঙ্গিক পূর্ত কাজের জন্য সর্বোচ্চ স্কোর অর্জনকারী প্রতিষ্ঠান নুরানী কনস্ট্রাকশন লিমিটেডকে ১৬০ কোটি ২৯ লাখ ৫৯ হাজার ৮৫২ টাকায় অনুমোদন দেয়া হয়েছে।

অন্যান্য প্রস্তাবের মধ্যে বাংলাদেশ কেমিকেল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) কাফকো থেকে ৩০ হাজার টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার ৬৪ কোটি ৭৩ লাখ ১৯ হাজার টাকায় ক্রয়ের অনুমোদন দেয়া হয়।

Reneta

বিসিআইসিকে সৌদি আরবের বেসিক ইন্ডাস্ট্রি কর্পোরেশন থেকে ২৫ হাজার টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার ৫৬ কোটি ৯৬ লাখ ৯৫ হাজার ৯৩৭ টাকায় ক্রয়ের অনুমোদন দেয়া হয়েছে।

এছাড়া বিসিআইসিকে সংযুক্ত আরব আমিরাতের ফার্টিগ্লোবের থেকে ২৫ হাজার টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার ৫৭ কোটি ২৮ লাখ ৮১ হাজার ৫৬২ টাকায় ক্রয়ের অনুমোদন দেয়া হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফ্ল্যাট নির্মাণ
শেয়ারTweetPin

সর্বশেষ

কম্বোডিয়ার সাইবার স্ক্যাম চক্র থেকে উদ্ধার ৩৭ বাংলাদেশি দেশে ফিরেছেন

জুন ১২, ২০২৬

প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে উৎসবমুখর কক্সবাজার

জুন ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

৪ বছর কোমায় থাকার পর চিরবিদায় নিলেন থাইল্যান্ডের রাজকুমারী

জুন ১২, ২০২৬

চোটে বিশ্বকাপ স্বপ্ন শেষ জাপান অধিনায়কের, নিলেন অবসর

জুন ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কারের প্রথম বড় সুযোগ ২০২৬-২৭ বাজেট: সিপিডি

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT