চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৫ আগস্ট শুটিং করেননি শাকিব খান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩৯ পূর্বাহ্ণ ১৬, আগস্ট ২০১৭
অন্যান্য
A A
শাকিব খান

শাকিব খান

১৫ আগস্ট জাতীয় শোক দিবসে ছবির শুটিং করেননি দেশের শীর্ষ চিত্রনায়ক শাকিব খান। তিনি এখন আছেন কক্সবাজারে। ‘আমি নেতা হব’ ছবির শুটিং হবে সেখানে। জানা গেছে, শাকিব খান আর তার নতুন ছবির ইউনিটের পক্ষ থেকে কক্সবাজারের হোটেল রিগ্যাল প্যালেসে গতকাল মঙ্গলবার দুপুরে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। স্থানীয় দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করেছেন তিনি। এ সময় শাকিব খান ছিলেন কালো পোশাকে।

শাকিব খান বলেন, ‘শোকের দিনটিতে আমরা শুটিং বন্ধ রেখে জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানিয়েছি। শিল্পী হিসেবে এটা আমাদের কর্তব্য। কর্তব্য আর দায়িত্ববোধের জায়গা থেকে আমরা এটা করেছি।’

এদিকে নিরাপত্তার অজুহাতে কক্সবাজারের কলাতলী সমুদ্রসৈকতে ‘আমি নেতা হব’ ছবির শুটিং স্থগিত করা হয়েছে। জঙ্গি হামলার আশঙ্কায় শুটিং করতে দেয়নি কক্সবাজার সদর পুলিশ। গতকাল মঙ্গলবার ছবির শুটিংয়ে অংশ নেওয়ার কথা ছিল শাকিব খানের।

Banglabid

কক্সবাজারের পুলিশ সুপার এ কে এম ইকবাল হোসেন সংবাদ মাধ্যমকে বলেন, ‘ঢাকার পান্থপথে অভিযানে এক জঙ্গি নিহত হওয়ার ঘটনার পর সারা দেশে বাড়তি সতর্কতা অবলম্বন করা হয়েছে। আমাদের কাছে গোয়েন্দা তথ্য আছে, কক্সবাজারের সমুদ্রসৈকতেও জঙ্গি হামলা হতে পারে। তাই আমরা শুটিং না করতে অনুরোধ করেছি।’

‘আমি নেতা হব’ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন বিদ্যা সিনহা মিম। পরিচালনা করছেন উত্তম আকাশ। প্রযোজনা করছে শাপলা মিডিয়া।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শাকিব খান
শেয়ারTweetPin

সর্বশেষ

অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল মুহাম্মদ রফিকুল ইসলামের নামাজে জানাজা

আগস্ট ১৪, ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিন দিনব্যাপী ‘গ্রিন নেক্সাস সবুজ সংযোগ’ কর্মসূচি শুরু

আগস্ট ১৪, ২০২৬
প্রোস্টেটের ছবি, বিভিন্ন রঙের হেডফোন ও হ্যান্ডসেটের সাথে. Channel i News - চ্যানেল আই নিউজ

উত্তরায় সোয়া কোটি টাকা ছিনতাই, গ্রেপ্তার ৫

আগস্ট ১৪, ২০২৬

সমালোচনা করবেন না, সমর্থন করুন: নেইমার

আগস্ট ১৪, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে উপচে পড়া ভিড়

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT