চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১১ বছর পর টাঙ্গাইলে আওয়ামী লীগের সম্মেলন, শহরে উত্তেজনা

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
১০:১৩ পূর্বাহ্ণ ১৬, সেপ্টেম্বর ২০১৫
রাজনীতি
A A

একদফা পিছিয়ে ১৯ সেপ্টেম্বর টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়েছে। তারিখ ঘোষণার মাধ্যমে ১১ বছর পর সম্মেলনরে তোড়জোর শুরু টাঙ্গাইল শহর আওয়ামী লীগ। আজ বুধবার বিকালে শহর আওয়ামী লীগের এক জরুরি সভায় এ তারিখ ঘোষণা করা হয়।

১৭ সেপ্টেম্বর এই সম্মেলন হওয়ার কথা থাকলেও দলের স্থানীয় প্রভাবশালীদের মধ্যে দ্বন্দ্ব থাকায় নিরাপত্তা শঙ্কায় তা পেছানো হয়।

টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সভাপতি সিরাজুল হক আলমগীর জানান, কেন্দ্রের নির্দেশে ও সাবেক খাদ্য মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক সম্মেলনের সকল নিরাপত্তার দায়িত্বভার গ্রহন করায়, ১৭ সেপ্টেম্বরের বন্ধ হয়ে যাওয়া সম্মেলন ১৯ সেপ্টেম্বর সকাল ১১টায় টাঙ্গাইল ভাসানী হলে অনুষ্ঠিত হবে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি জানিয়েছেন জাতীয় সংসদের অর্থ মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য, সাবেক খাদ্য মন্ত্রী ও টাঙ্গাইল-১ আসনের সংসদ সদস্য ড.মো.আব্দুর রাজ্জাক এমপি। বিশেষ অতিথি থাকবেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আযম, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, কেন্দ্রীয় আ’লীগ নেতা অসিম কুমার উকিল, টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক ফজলুর রহমান খান ফারুকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

টাঙ্গাইলের খান পরিবারের অন্যতম সদস্য ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুর রহমান খান মুক্তি আলোচিত ফারুক হত্যা মামলায় পলাতক থাকায় এ সম্মেলনকে কেন্দ্র করে টাঙ্গাইল শহর জুড়ে চাপা উত্তেজনা বিরাজ করছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগটাঙ্গাইল-আওয়ামী লীগ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

২০১৫ সাফ ফুটবলের কঠিন গ্রুপে বাংলাদেশ

পরবর্তী

১১ বছর পর টাঙ্গাইলে আওয়ামী লীগের সম্মেলন, শহরে উত্তেজনা

পরবর্তী

পাকিস্তানীদের সুযোগ রেখে বিপিএল নিলাম ডাক বাতিল

বিপুল ভোটে নেপালে সংবিধান পাশ

সর্বশেষ

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়েব হাসানের সহকারী

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফুটবলে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা এবং স্পেন

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপের সমাপনী মঞ্চ মাতাবেন টম ক্রুজ-শাকিরাসহ একঝাঁক তারকা

জুলাই ১৯, ২০২৬

ফুটবলের আনন্দ ও উন্মাদনাকে রঙিন করে রাখে ‘মনি বিস্কুট-চ্যানেল আই বিশ্বকাপ

জুলাই ১৯, ২০২৬

পরিবেশ রক্ষার সংগ্রাম এগিয়ে নিতে হবে: প্রকৃতিবন্ধু মুকিত মজুমদার বাবু

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT