চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১০ জনের অ্যাটলেটিকোর সঙ্গেও পারেনি আর্সেনাল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০১ পূর্বাহ্ণ ২৭, এপ্রিল ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

ম্যাচের সবে মাত্র ১০ মিনিট। অ্যালেসান্দ্রে ল্যাকাজেত্তেকে ফাউল করে দুই হলুদ কার্ডের জেরে লাল কার্ড দেখলেন অ্যাটলেটিকো মাদ্রিদ ডিফেন্ডার সিমে ভার্সাজিকো। তাতে প্রায় পুরোটা সময়ই ১০ জনের দল নিয়ে খেলতে হল স্প্যানিশ জায়ান্টদের। এমন দলের সঙ্গেও এরপরে পেরে ওঠেনি আর্সেন ওয়েঙ্গারের আর্সেনাল।

ইউরোপা লিগের সেমিফাইনালের প্রথম লেগে নিজদের মাঠে ১০ জনের অ্যাটলেটিকোর সঙ্গে ১-১ গোলে ড্র করেছে আর্সেনাল। ইউরোপিয়ান কোন প্রতিযোগিতায় এমিরেটসে এটাই শেষ ম্যাচ ছিল গানার কোচ ওয়েঙ্গারের।

শুধুমাত্র ১০ জনের দল বললেও অ্যাটলেটিকোকে খাটো করা হয়। ডাগআউটে দলটি পায়নি কোচ ডিয়েগো সিমিওনেকেও। ওই একই সময়ে রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে গিয়ে মাঠের টাচলাইন স্পর্শ করায় লাল কার্ড দেখেন অ্যাটলেটিকো কোচ।

কোচ-সতীর্থ হারিয়ে দলের দায়িত্ব কাঁধে তুলে নেন অতিথি গোলরক্ষক ইয়ান ওব্লাক। লক্ষ্য বরাবর ৮বার বলে শট নিয়েছে গানাররা, যার বেশিরভাগই ফিরেছে ‘ওব্লাক’ দেয়ালে বাধা পেয়ে।

শেষ পর্যন্ত অবশ্য আর্সেনালের খেলোয়াড়দের ঠেকিয়ে রাখতে পারেননি ওব্লাক। ম্যাচের ৬১ মিনিটে ল্যাকাজেত্তের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। ছয় মিনিট পর এ ফরাসি ফরোয়ার্ডের বাড়িয়ে দেয়া বলে ড্যানি ওয়েলব্যাক পা ছোঁয়াতে না পারায় ব্যবধান বাড়েনি স্বাগতিকদের।

ম্যাচের নির্ধারিত সময়ের আট মিনিট বাকি থাকতে গানার সমর্থকদের নিশ্চুপ করে দেন অ্যাটলেটিকো ফরোয়ার্ড অ্যান্টনিও গ্রিজম্যান। ফরাসি ফরোয়ার্ডের গোলে সমতা নিয়ে ফিরেছে স্প্যানিশ জায়ান্টরা। ফিরতি লেগে আগামী বৃহস্পতিবার মুখোমুখি হবে দল দুটি।

Reneta

রাতের আরেক সেমিতে অস্ট্রিয়ান দল সলযবুর্গের বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে ফরাসি ক্লাব মার্শেই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্সেনালইউরোপা লিগ ফুটবললিড স্পোর্টস
শেয়ারTweetPin1

সর্বশেষ

ব্যাংককের পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত অন্তত ২৭

জুলাই ১৩, ২০২৬

বরিশালের পথে প্রধানমন্ত্রী

জুলাই ১৩, ২০২৬

আজও দেশের বিভিন্ন অঞ্চলে অতিভারী বৃষ্টির শঙ্কা, স্বস্তির আভাস নেই

জুলাই ১৩, ২০২৬

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ডকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT