চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘১০’ ছেড়ে ‘৭’ পরবেন কৌতিনহো

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫৫ পূর্বাহ্ণ ০৭, জানুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

লিভারপুলে পরতেন ১০ নম্বর জার্সি। কৌতিনহো বার্সায় পরবেন ৭ নম্বর। ১৬০ মিলিয়ন ইউরোতে বিশ্বের তৃতীয় দামি ফুটবলার হয়ে ন্যু ক্যাম্পে আসার পর এই খবর দিয়েছে স্প্যানিশ রেডিও স্টেশন ওন্ডা সিরো।

শনিবার সন্ধ্যায় পরিবার নিয়ে বার্সায় আসেন কৌতিনহো। এর আগে দিনের শুরুতে দুই ক্লাব তার দলবদলের বিষয়ে একমত হয়। মেসিদের সঙ্গে ব্রাজিলিয়ান তারকার চুক্তি সাড়ে পাঁচ বছরের।

বার্সায় এখন সাত নম্বর জার্সি পরেন আরদা তুরান। ৩০ বছর বয়সী এই ফুটবলার এই মৌসুমে এখনো মাঠে নামতে পারেননি। যেকোনো সময় বার্সা ছাড়তে পারেন।

সোমবার আনুষ্ঠানিকভাবে বার্সায় পরিচিতি পর্ব সারতে পারেন কৌতিনহো। অভিষেক হতে পারে কোপা ডেল রে দিয়ে। বৃহস্পতিবার সেল্টা ভিগোর বিপক্ষে।

এর আগে গত আগস্ট থেকে কৌতিনহোর জন্য পাঁচবারের বেশি দর হাঁকিয়ে লিভারপুলকে রাজি করাতে পারেনি কাতালানরা। এ দফায় ব্রাজিলিয়ান তারকার ইচ্ছা এবং তার এজেন্ট কিয়া জুরাবচিয়ানের এক প্রকার জোরাজুরিতেই রাজি হয়েছে অলরেডরা।

Reneta

কৌতিনহোর চেয়ে দামের দিক থেকে এগিয়ে আছেন যে দুজন, উভয়ই খেলেন পিএসজিতে। বার্সা থেকে নেইমারকে কিনতে ফরাসি জায়ান্টদের গুনতে হয়েছে ২২২ মিলিয়ন ইউরো। আর ধারের নামে মোনাকো থেকে কাইলিয়ান এমবাপেকে আনতে ক্লাবটির খরচ ১৮০ মিলিয়ন ইউরো।

২০১৩ সালের জানুয়ারিতে ইন্টার মিলান থেকে লিভারপুলে নাম লেখান কৌতিনহো। তখন তার দল পরিবর্তনের খরচ ছিল মাত্র ৮.৫ মিলিয়ন পাউন্ড। সর্বশেষ মৌসুমে ১৪ গোলসহ লিভারপুলের জার্সিতে ১৮১ ম্যাচে ৪২ গোল রেখে আসছেন এই ব্রাজিলিয়ান।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ফিলিপে কৌতিনহো
শেয়ারTweetPin

সর্বশেষ

বাণিজ্য সম্পর্ক জোরদারে আজ ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধিদল

মে ৫, ২০২৬

ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধবিরতি ঘোষণা

মে ৫, ২০২৬

আংশিক মেঘলা আকাশ, বৃষ্টির সম্ভাবনা

মে ৫, ২০২৬

শেষ পর্যন্ত হেরেই গেলেন নায়ক সোহম

মে ৫, ২০২৬

ছেলে বিজয়ের ঐতিহাসিক সাফল্য, যা বলছেন বাবা-মা

মে ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT