চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১’শ টাকা দেশে পাঠালে পাওয়া যাবে ১০২ টাকা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৫ অপরাহ্ণ ২৯, জুলাই ২০১৯
- সেমি লিড, অর্থনীতি
A A
নির্মাণস্থলে শ্রমিকদের লাইন, কিছু শ্রমিকের হাতে টাকা ও হেলমেট. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের উপর ২ শতাংশ হারে প্রণোদনা দিচ্ছে সরকার। অর্থাৎ কেউ ১০০ টাকা দেশে পাঠালে তিনি ১০২ টাকা পাবেন। গত ১ জুলাই থেকে এই প্রণোদনা কার্যকর হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

সোমবার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রেস বিফ্রিংয়ে মন্ত্রী এ কথা জানান।

অর্থমন্ত্রী বলেন, ‘চলতি অর্থবছরের বাজেটে ঘোষণা করেছিলাম রেমিট্যান্সের ওপর ২ শতাংশ হারে প্রণোদনা দেবো। যথাযথ চ্যানেলের মাধ্যমে রেমিট্যান্স পাঠাতে উৎসাহিত করতে সরকার এ পদক্ষেপ নিয়েছে। এ নিয়ে বিভ্রান্তির কোনও সুযোগ নেই।’

‘‘তবে যেহেতু ঘোষণাটি নতুন, তাই সিস্টেমটি চালু করতে পারিনি এখনও। এটি চালু করতে ২ থেকে ৩ মাস সময় লাগবে। এ নিয়ে বাংলাদেশ ব্যাংক কাজ করছে। এ বিষয়ে কোনো সমস্যা হবে না।’’

মন্ত্রী বলেন, গত ১ জুলাই থেকেই এই ঘোষণা কার্যকর হবে। তবে এ নিয়ে আলাদা একটি পরিপত্র জারি করা হবে। এরপরই এটি কার্যকর হবে।

প্রবাসীদের অনেকেই হুন্ডির মাধ্যমে রেমিট্যান্স পাঠায়। এতে মূলত দেশে কী পরিমাণ রেমিট্যান্স আসে তার সঠিক হিসেব করা যায় না। তাই যাতে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে রেমিট্যান্স পাঠান সেজন্য তাদের উৎসাহ দিতেই সরকার এই প্রণোদনা দেয়ার ব্যবস্থা করেছে।

Reneta

বাংলাদেশের ইতিহাসে এই প্রথম রেমিট্যান্সে এ ধরনের প্রণোদনা দেওয়া হবে। আর এজন্য নতুন বাজেটে ৩ হাজার ৬০ কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করেছিলেন অর্থমন্ত্রী।

বাজেট বক্তৃতায় বলা হয়েছে, রেমিট্যান্স পাঠানোয় বাড়তি ব্যয় কমানো এবং বৈধপথে অর্থ পাঠানোয় উৎসাহিত করতে প্রবাসী বাংলাদেশিদের পাঠানো অর্থের ওপর আগামী অর্থবছর থেকে ২ শতাংশ হারে প্রণোদনা দেওয়া হবে। ফলে বৈধ চ্যানেলে রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্য হারে বাড়বে এবং হুন্ডি ব্যবসা নিরুৎসাহিত হবে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০১৮-১৯ অর্থবছরের ১১ মাসে (জুলাই-মে) মোট ১ হাজার ৫০৬ কোটি ডলার রেমিট্যান্স এসেছে বাংলাদেশে, যা গত অর্থ বছরের একই সময়ের তুলনায় ১০ দশমিক ৭৫ শতাংশ বেশি।

এর আগে গত ২০১৭-১৮ অর্থবছরে এক হাজার ৪৯৮ কোটি ১৭ লাখ (১৪ দশমিক ৯৮ বিলিয়ন) ডলারের রেমিট্যান্স পাঠিয়েছিলেন বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানকারী প্রবাসীরা।

বর্তমানে এক কোটিরও বেশি বাংলাদেশি বিশ্বের বিভিন্ন দেশে চাকরি করছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রবাসী আয়রেমিট্যান্স
শেয়ারTweetPin

সর্বশেষ

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬

প্রয়োজনীয় সংস্কার না হলে রাজপথে মোকাবেলা হবে বলে জামায়াত আমিরের হুঁশিয়ারি

জুলাই ১৬, ২০২৬

বিশ্বকাপ ঘিরে চ্যানেল আইয়ের ব্যতিক্রমী আয়োজন

জুলাই ১৬, ২০২৬

জিয়াউর রহমান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর গ্রেপ্তার

জুলাই ১৬, ২০২৬
ওয়ালটন ক্যাবলসের পুরস্কারপ্রাপ্ত সেরা পরিবেশকদের সঙ্গে ওয়ালটন হাই-টেকের  ঊর্ধ্বতন কর্মকর্তারা।

দেশের প্রতিটি বাড়িতে নিরাপদ ও আন্তর্জাতিকমানের ওয়ালটন ক্যাবলস পৌঁছে দেয়ার প্রত্যয়

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT