চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হোয়াইটওয়াশ বৃত্তান্তেও সমৃদ্ধ হচ্ছে বাংলাদেশ

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৬:৫১ অপরাহ্ণ ২৬, অক্টোবর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

চট্টগ্রাম থেকে: জিম্বাবুয়ের বিপক্ষে খেলা প্রথম দুটি সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ। ২০০১ সালের সেই হারে অবশ্য মর্মাহত হওয়ার কিছু ছিল না। অ্যান্ডি ফ্লাওয়ারের জিম্বাবুয়ে তখন বড় শক্তির দল। ১৭ বছর পরের চিত্রটা ঠিক বিপরীত। বাংলাদেশ সফরে টানা তিনটি সিরিজে হোয়াইটওয়াশ হল জিম্বাবুয়ে।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চলা তৃতীয় ওয়ানডে জিতে জিম্বাবুয়েকে টানা তৃতীয় আর চতুর্থবারের মতো হোয়াইটওয়াশ করার স্বাদ পেল বাংলাদেশ। দেড় যুগের ব্যবধানে ভিন্ন দুই চিত্র। ফলটা অবশ্য অনুমেয়ই! হোয়াইটওয়াশেও বাংলাদেশের যেমন খুব গৌরব করার কিছু নেই, জিম্বাবুয়েরও ভেঙে পড়ার কিছু নেই। ক্রিকেটকালে সময়ের স্রোতে দুই মেরুতে এখন দুটি দেশ।

বাংলাদেশের ওয়ানডে খেলার বয়স ৩২ বছর। একটি শিশু যেমন হামাগুড়ি দিতে দিতে উঠে দাঁড়ায়, তেমনই হয়েছিল বাংলাদেশ ক্রিকেটে। প্রথম ওয়ানডে জয়ের স্বাদ পেতে লেগে যায় একযুগ। কৈশোরের কিছু কিছু সাফল্য রেখে যায় উজ্জ্বল ভবিষ্যতের ছাপ। যৌবনে হয় ওঠে উদ্যমী। জয়-পরাজয়ের সঙ্গে চলতে থাকে আলিঙ্গন। একটু একটু করে সাফল্যের মধু আহরণে টাইগার ক্রিকেট গড়ে তুলেছে মৌচাক। ফিরিয়ে দিচ্ছে ব্যর্থতার ঋণ।

বিভিন্ন দলের সঙ্গে একটি একটি করে ১৪ বার হোয়াইটওয়াশের শিকার হওয়ার পর শিকারির ভূমিকায় অবতীর্ণ হয় বাংলাদেশ। শুক্রবার জিম্বাবুয়ের বিপক্ষে জয়ে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশের সংখ্যাটা হল ১৩।

সেখানে ৩২ বছরে বাংলাদেশ হোয়াইটওয়াশ হয়েছে ৩০ বার। গেল একযুগে সাফল্যের ফানুস উড়িয়ে ব্যবধান কমিয়ে এনেছে মাশরাফীর দল। সময়টাতে বাংলাদেশ হোয়াইটওয়াশ হয়েছে ১৬ বার, করেছে ১৩ বার।

বাংলাদেশ প্রথম হোয়াইটওয়াশ করে কেনিয়াকে, ২০০৬ সালে ঘরের মাঠে। ৪-০তে জিতে নেয় ওয়ানডে সিরিজ। ওই বছরের আগস্টে ফিরতি সফরে কেনিয়া গিয়ে ৩-০তে সিরিজ জিতে আসে। নভেম্বরে জিম্বাবুয়ে বাংলাদেশ সফরে এলে ৫-০তে সিরিজ জেতে টাইগাররা।

Reneta

ডিসেম্বরে ঘরের মাঠে স্কটল্যান্ডকে ২-০তে সিরিজে হারায় বাংলাদেশ। এক বছরে চারটি সিরিজে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করার নজির আর নেই বাংলাদেশের ক্রিকেটে।

২০০৮ সালের মার্চে আয়ারল্যান্ড এলে ৩-০তে সিরিজ জিতে নেয় বাংলাদেশ। ২০০৯ সালের জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে ৩-০তে জিতে আসে। যদিও ক্যারিবীয়রা দ্বিতীয়সারির দল নিয়ে মাঠে নামে সেবার।

২০১০ সালের অক্টোবরে নিউজিল্যান্ডকে আতিথেয়তা দিয়ে ৪-০তে সিরিজ হারায় বাংলাদেশ। সিরিজটি ছিল ৫ ম্যাচের। একটি ম্যাচ ভেসে যায় বৃষ্টিতে।

তিন বছর পর ২০১৩ সালের অক্টোবরে তিন ম্যাচের সিরিজে আবার নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ (৩-০)। ২০১৪ সালের নভেম্বরে জিম্বাবুয়েকে ৫-০তে উড়িয়ে দিয়ে সিরিজ জেতে বাংলাদেশ।

পরের বছর ঘরের মাঠে শক্তিশালী পাকিস্তান ও সাউথ আফ্রিকাকে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ (৩-০)। পরেরটি ২০১৫ সালের নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে। এটিও ৩-০। তিন বছর পর আরেকটি সিরিজে জিম্বাবুইয়ানদের হোয়াইটওয়াশ করল টাইগাররা। তিন ম্যাচ সিরিজের প্রথম দুটিতে দাপুটে জয় নিয়ে আগেই সিরিজ নিশ্চিত করে ফেলেছেন মাশরাফী-মুশফিকরা।

শেষ ম্যাচে জয়ের আশা নিয়ে সাগরিকার স্টেডিয়ামটিতে হাজির হয় অসংখ্য ক্রিকেটপ্রেমী। এ মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে হার নেই বাংলাদেশের। ৭টি ম্যাচ খেলে স্বাগতিকরা জিতেছে সব ম্যাচেই। আরেকটি জয়ে বাংলাদেশ দলের ঋণের (হোয়াইটওয়াশ) বোঝা আরেকটু হলেও কমল। শুক্রবার সেজন্য বাংলাদেশকে টপকাতে হয় ২৮৭ রান। সৌম্য ও ইমরুলের সেঞ্চুরিতে সেটি সহজেই পেরিয়ে যায় লাল-সবুজরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সাবেক নৌবাহিনী প্রধান মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী আজ

আগস্ট ৬, ২০২৬

শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলতে দেওয়া দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর: পররাষ্ট্র মন্ত্রণালয়

আগস্ট ৫, ২০২৬

শিশু ধর্ষণের অভিযোগ মাথায় নিয়ে নির্বাচনে জয়ী পাকিস্তানের সাবেক মন্ত্রী

আগস্ট ৫, ২০২৬

সাকিব আল হাসানের বাড়িতে হামলা

আগস্ট ৫, ২০২৬
শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT