চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘হোম অব ফিফা’য় পতাকা অর্ধনমিত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩৬ পূর্বাহ্ণ ২৭, নভেম্বর ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনাকে শ্রদ্ধা জানিয়ে পতাকা অর্ধনমিত রেখেছে ফিফা। আর্জেন্টিনার ১৯৮৬ বিশ্বকাপজয়ী অধিনায়কের স্মরণে ‘হোম অব ফিফা’য় পতাকা অর্ধনমিত রেখেছে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থাটি।

ফিফার সদর দপ্তর সুইজারল্যান্ডের জুরিখে। বৃহস্পতিবার সেখানে পতাকা অর্ধনমিত রাখার কয়েকটি ছবি টুইটারে পোস্ট করেছে ফিফা।

বুধবার চিরবিদায় নিয়েছেন ডিয়েগো আরমান্ডো ম্যারাডোনা। হার্ট অ্যাটাকে হয়েছে শেষটা। এরপর থেকে বিশ্বজুড়ে চলছে মহানায়ক হারানোর মাতম। শোকবার্তা, স্মরণীকায় ছেয়ে গেছে সর্বত্র।

ম্যারাডোনাকে সর্বজনের শ্রদ্ধা জানাতে সুযোগ করে দিয়েছে আর্জেন্টিনা। প্রেসিডেন্সিয়াল ভবন কাসা রোসাদায় রাখা হয়েছে কিংবদন্তির কফিন। সেখানে নেমেছে অশ্রুসিক্ত ভক্তের ঢল। কিংবদন্তিকে শেষবার সশরীরে শ্রদ্ধা জানাতে এসে কান্নায় ভেঙে পড়ছেন সকলে।

স্থান প্রেসিডেন্টের আবাসস্থল কাসা রোসাদা। যার সম্মানে লড়েছেন, সেই আর্জেন্টিনার পতাকায় মোড়ানো আছে কফিনটি। ওপরে কিংবদন্তির গল্প লেখা ১০ নম্বর দুটি জার্সি। আলবিসেলেস্তেদের দ্বিতীয় বিশ্বকাপ জয়ের নায়ক-অধিনায়ক ফুটবল জাদুকর ম্যারাডোনা চিরঘুমে শুয়ে আছেন কফিনে।

ম্যারাডোনার অন্ত্যেষ্টিক্রিয়ার নানা প্রক্রিয়া শুরু করে দিয়েছে পরিবার। আনুষ্ঠানিক সময়ক্ষণ এখনো জানানো হয়নি। শেষকৃত্যের কার্যক্রম শুরুর আগে ময়নাতদন্ত হয়ে গেছে। নিশ্চিত করা হয়েছে হৃদক্রিয়া বন্ধ হয়েই বিদায় নিয়েছেন ফুটবল-ঈশ্বর।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাডিয়েগো ম্যারাডোনানাপোলিফিফালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

পর্তুগাল নাকি ক্রোয়েশিয়া, কে জিতবে জানাল সুপার কম্পিউটার

জুলাই ২, ২০২৬

যেকোনো বিদেশি হস্তক্ষেপ প্রতিরোধে বাংলাদেশের পাশে চীন: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

জুলাই ২, ২০২৬

সারাদেশে শুরু হলো ‘নজরুল বর্ষ ২০২৬- ২৭’ উদ্‌যাপন

জুলাই ২, ২০২৬

‘রাজনৈতিক কারণে সশস্ত্র বাহিনীতে বৈষম্য কাম্য নয়’

জুলাই ২, ২০২৬

ব্যাংককে আকিজ সিমেন্টের বার্ষিক বিজনেস কনফারেন্স

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT