চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুলতানা কামালকে প্রকাশ্যে হুমকি দিচ্ছে হেফাজতে ইসলাম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪৪ অপরাহ্ণ ০৮, জুন ২০১৭
বাংলাদেশ
A A

মানবাধিকার কর্মী, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এবং টিআইবির ট্রাস্টি বোর্ডের সভাপতি সুলতানা কামালকে গ্রেপ্তার, মারধর এবং দেশত্যাগের জন্য হেফাজতে ইসলাম নামে একটি ধর্মীয় সংগঠন প্রকাশ্যে হুমকি দিয়ে যাচ্ছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা ফ্রন্ট লাইন ডিফেন্ডারস।

একটি টেলিভিশন চ্যানেলের টকশোতে দেয়া তার বক্তব্যের ভুল ব্যাখ্যা করে হেফাজতে ইসলাম এ ধরনের কাজ করছে বলে ফ্রন্ট লাইন ডিফেন্ডারস একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়: ওই টকশোতে সুপ্রিম কোর্ট থেকে লেডি জাস্টিসিয়ার ভাস্কর্য সরানো নিয়ে আলোচনা চলছিল। এ বিষয়ে টকশোতে উপস্থিত হেফাজতে ইসলামের প্রতিনিধি মুফতি সাখাওয়াত হোসেন বলেন, সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে কোন ধর্মীয় স্থাপনা থাকতে পারে না।

তার কথার পরিপ্রেক্ষিতে সুলতানা কামাল বলেন, তাই যদি হয় তাহলে সুপ্রিম কোর্টে মসজিদও থাকা উচিত নয়, মসজিদও তো ধর্মীয় স্থাপনা।

এই আলোচনার পরই হেফাজত নেতা জুনায়েদ আল-হাবিব সুলতানা কামাল দেশের সব মসজিদ বন্ধের কথা বলেছেন বলে অভিযোগ করেন এবং তাকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি করেন।

এর জের ধরে হেফাজত কর্মীরা সুলতানা কামালকে মারধরের হুমকি প্রদান এবং তাকেও তসলিমা নাসরিনের মতো দেশ ছাড়তে হবে বলে দাবি জানায়।

Reneta

এ ঘটনার পর সুলতানা কামালের নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। সুলতানা কামালও জানিয়েছেন, পুলিশ তার নিরাপত্তার দিকে নজর রাখছে।

মানবাধিকার কর্মীরা ফ্রন্ট লাইন ডিফেন্ডারসকে জানিয়েছেন, এ ধরনের হুমকি বাংলাদেশে মানবাধিকার রক্ষায় সুলতানা কামালের শান্তিপূর্ণ এবং স্বাধীনভাবে কাজের পধে বাধা হয়ে দাঁড়াবে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: সুলতানা কামালহেফাজতে ইসলাম
শেয়ারTweetPin

সর্বশেষ

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে প্রাণ গেল ৮ শিশুর

মে ১৩, ২০২৬

ঈদের আগেই ওটিটিতে আসছে নিশোর ‘দম’

মে ১৩, ২০২৬

ট্রেলার দেখে ‘জঘন্য’ বলা সেই সিনেমার মুক্তি স্থগিত!

মে ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

তেহরানের কাছে একের পর এক ভূমিকম্প, বড় দুর্যোগের আশঙ্কা

মে ১৩, ২০২৬

নারায়ণগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজ বিস্ফোরণ, ১২ জন দগ্ধ

মে ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT