চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হৃদয়ের নেতৃত্বে যুব এশিয়া কাপে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫৬ অপরাহ্ণ ১২, সেপ্টেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

বাংলাদেশের মাটিতে আগামী ২৯ সেপ্টেম্বর থেকে বসবে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের আসর। সেজন্য বুধবার যুবাদের ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

স্বাগতিক দলকে নেতৃত্ব দেবে তৌহিদ হৃদয়। তার ডেপুটি হিসেবে থাকবে শামীম হোসেন। মূল দলে জায়গা করে নিয়েছে তরুণ লেগস্পিনার রিশাদ হোসেনও। বড়দের এশিয়া কাপের প্রাথমিক দলে থাকা বাঁহাতি পেসার শরিফুল ইসলাম আছে স্কোয়াডে।

এবারের যুব এশিয়া কাপে অংশ নিচ্ছে আটটি দেশ। ‘এ’ গ্রুপে ভারত, আফগানিস্তান, নেপাল ও সংযুক্ত আরব আমিরাত এবং ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী পাকিস্তান, শ্রীলঙ্কা ও হংকং।

মঙ্গলবার এশিয়া কাপের সূচি ঘোষণা করেছে বিসিবি। শেষ মুহূর্তে ভেন্যুর তালিকায় যোগ হয়েছে মিরপুর ও বিকেএসপি। ড্রেনেজ ব্যবস্থা মানসম্মত না হওয়ায় বাদ পড়েছে কক্সবাজার।

টুর্নামেন্টের উদ্বোধনী দিনে মাঠে গড়াবে চারটি ম্যাচ। ‘এ’ গ্রুপের ম্যাচে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) ৩ ও ৪ নম্বর মাঠে মুখোমুখি হবে যথাক্রমে ভারত-নেপাল এবং আফগানিস্তান-আরব আমিরাত।

‘বি’ গ্রুপের ম্যাচে চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে খেলবে পাকিস্তান-হংকং। আর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।

Reneta

২৯ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত হবে গ্রুপপর্বের লড়াই। ৪ ও ৫ অক্টোবর মিরপুরে দুটি সেমিফাইনাল। আর ৭ অক্টোবর হবে ফাইনাল। ওয়ানডে ফরম্যাটের এ আসরের সবগুলো ম্যাচই শুরু সকাল ৯টায়।

বাংলাদেশ যুব দল
তৌহিদ হৃদয় (অধিনায়ক), শামীম হোসেন (সহ-অধিনায়ক), তানজীদ হাসান তানিম, সাজিদ হোসেন সিয়াম, প্রান্তিক নাওরোজ নাবিল, আমিত হাসান, আকবর আলী, শাহাদাত হোসেন, রাকিবুল হাসান, মিনহাজুর রহমান মুন্না, মোহাম্মদ রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, মেহেদী হাসান, মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী নিপুন, আভিষেক দাস।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তৌহিদ হৃদয়বাংলাদেশ যুব ক্রিকেট দলযুব এশিয়া কাপ-২০১৮লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

মিরপুরে যুবদল নেতাকে লক্ষ্য করে গুলি, নিহত ১

জুলাই ২৫, ২০২৬
বৃষ্টির আগে ঝড়ো বাতাসে দোল খাচ্ছে পাম গাছগুলো. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের কিছু জেলায় ঝড়-বৃষ্টির আভাস

জুলাই ২৫, ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হওয়ার নিয়ম কী?

রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হওয়ার নিয়ম কী?

জুলাই ২৫, ২০২৬

বৃক্ষমেলায় ছাদকৃষি উপযোগী চারা ও সরঞ্জাম বিক্রি বেড়েছে

জুলাই ২৫, ২০২৬

মেট্রো স্টেশনের নিচে রহস্যময় ছাতা, ভেতর থেকে উদ্ধার বোমা সদৃশ বস্তু

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT