চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হুয়াওয়ের অ্যাডভান্সড ইন্ডাস্ট্রি নেটওয়ার্ক সল্যুশন উন্মোচন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০৪ পূর্বাহ্ণ ২৮, জুন ২০২১
তথ্যপ্রযুক্তি
A A

দিন দিন ডিজিটাল সেবাসমূহের প্রসার বাড়ছে। এই বাড়তি চাহিদা মেটাতে প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছে প্রচলিত নেটওয়ার্ক অবকাঠামো। ক্রমবর্ধমান নিরাপত্তা হুমকি মোকাবিলার পাশাপাশি নতুন নেটওয়ার্ক কাঠামোর সাথে একত্রীকরণেও সমস্যা হচ্ছে।

তাই এই নেটওয়ার্ক কাঠামোকে আরও বেশি উন্মুক্ত, সামঞ্জস্যপূর্ণ ও সহজ  করতে ইন্ডাস্ট্রি অপটিএক্স সল্যুশন উন্মোচন করেছে হুয়াওয়ে।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে হুয়াওয়ে। এতে বলা হয়েছে, এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রতিষ্ঠানগুলোর জন্য সম্প্রতি ইন্ডাস্ট্রি অপটিএক্স সল্যুশন উন্মোচন করেছে হুয়াওয়ে।

অনলাইনে আয়োজিত এই উন্মোচন অনুষ্ঠানে এশিয়া প্যাসিফিকের শিল্পসংশ্লিষ্ট ৬শ’র বেশি বিশেষজ্ঞগণ উপস্থিত ছিলেন। সেখানে শিল্পখাতের ডিজিটাল রূপান্তরে অপটিক্যাল নেটওয়ার্কের এই নতুন সিরিজের সুবিধাসমূহ এবং প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

হুয়াওয়ে অ্যাপাক (এশিয়া-প্যাসিফিক) এন্টারপ্রাইজ বিজনেস গ্রুপের (ইবিজি) ভাইস প্রেসিডেন্ট জেসন হে বলেন, শিল্পখাতের ডিজিটাল রূপান্তরে অপটিক্যাল নেটওয়ার্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তিনি বলেন, মেট্রো স্টেশন, হাইওয়ে, পাওয়ার গ্রিড, বিমানবন্দর এবং বন্দরসহ বিভিন্ন ক্ষেত্রে অপটিক্যাল নেটওয়ার্কের মাধ্যমে পুরো শিল্পখাতকে সংযুক্ত করার ব্যাপারে হুয়াওয়ে ইন্ডাস্ট্রি অপটিএক্স সল্যুশন একটি বড় পদক্ষেপ। আমরা হুয়াওয়ে অপটিএক্সস্টার পণ্যের একটি সিরিজও উন্মোচন করেছি, যা মানসম্পন্ন নেটওয়ার্কিং অভিজ্ঞতা প্রদানে এবং শিল্পসংশ্লিষ্ট গ্রাহকদের পরিস্থিতি সাপেক্ষে চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়তা করবে।

Reneta

প্রতিষ্ঠানটি বলেছে, হুয়াওয়ে ইন্ডাস্ট্রি অপটিএক্স দুই স্তরের নেটওয়ার্কিং কাঠামোর উপর ভিত্তি করে কাজ করে। তাই নেটওয়ার্ক ক্ষেত্রে এতদিন থেকে চলে আসা  জটিল কেবলিং এবং আইটি রুম নির্মাণের প্রয়োজনীয়তা আর থাকবে না । এছাড়াও, হুয়াওয়ে অপটিএক্সস্টার টার্মিনাল প্লাগ-অ্যান্ড-প্লে সমর্থনের জন্য প্রি-কনফিগার করা যেতে পারে, যার ফলে প্রয়োগের কার্যকারিতা ৬০ শতাংশ বৃদ্ধির সাথে দ্রুত গতিতে অনলাইনে সেবা প্রদান করা যায়।

এই সল্যুশন উচ্চ ব্যান্ডউইথ, কম ল্যাটেন্সি, দীর্ঘ দূরত্বে কাভারেজ এবং উচ্চ দক্ষতাসম্পন্ন অপারেশনস ও মেইনটেনেন্স (ওঅ্যান্ডএম) সহ সব শিল্পের জন্য কার্যকর পরিচালন সমাধান প্রদান করে। অত্যন্ত সুরক্ষিত এবং নির্ভরযোগ্য, নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে হুয়াওয়ে ইন্ডাস্ট্রি অপটিএক্স সল্যুশন সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর জন্য বেশ গুরুত্বপূর্ণ ও কার্যকরী হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একটি সমন্বিত ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম এমন একটি ইন্টারফেস যার মাধ্যমে এক নজরে নেটওয়ার্ক স্ট্যাটাস দেখা যায় বলে নেটওয়ার্কের সাধারণ অস্বাভাবিকতাগুলো আগাম শনাক্ত এবং পর্যবেক্ষণ করা যায়। এটি হাইওয়ে এবং পাওয়ার গ্রিডে ব্যবহারের জন্য বিশেষ উপযোগী, যেখানে নেটওয়ার্ক স্থাপন রিমোট এবং অন-সাইটে নেটওয়ার্ক বিষয়ে নজরদারি বেশ কঠিন। ওঅ্যান্ডএম সরঞ্জাম ওয়ান-স্টপ নেটওয়ার্ক নির্ণয়ে সহায়তা প্রদানের মাধ্যমে ৬০ শতাংশ পর্যন্ত উন্নীত দক্ষতার সাথে শিল্প সংশ্লিষ্ট গ্রাহকদের নেটওয়ার্ক পরিচালনার চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়তা করে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: নেটওয়ার্কহুয়াওয়ে
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পাকিস্তানে পেশোয়ারের মার্কিন কনস্যুলেট বন্ধ ঘোষণা

মে ৬, ২০২৬

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বা: আলোচিত সেই মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

মে ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের জবাবে যা বললো নির্বাচন কমিশন

মে ৬, ২০২৬

পদত্যাগের দাবি মমতা ব্যানার্জির প্রত্যাখ্যান, সংবিধান দেখালেন শুভেন্দু অধিকারী

মে ৬, ২০২৬

হামের পর নিউমোনিয়াসহ অন্যান্য জটিলতায় মৃত্যু বাড়ছে

মে ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT