চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হুমায়ূনের সুর-সংগীত, কণ্ঠে বলিউডের দুই শিল্পী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৫ অপরাহ্ণ ২১, জানুয়ারি ২০২০
বিনোদন
A A

সময়ের ব্যস্ততম সুরকার সংগীত পরিচালক আহমেদ হুমায়ূন। অতীতে তার সুর সংগীতে বলিউডের সুনিধি চৌহান, শান, জুবিন গার্গ, কল্পনা পাটোয়ারী, জুন ব্যানার্জির মতো নামকরা শিল্পীরা গান করেছেন। এবার তার সুর-সংগীতে ঢালিউডের জন্য গান করলেন বলিউডের আরও দুজন জনপ্রিয় সংগীত তারকা আরমান মালিক এবং পলক মুচ্ছাল।

আহমেদ হুমায়ূন চ্যানেল আই অনলাইনকে বলেন, গানটির শিরোনাম ‘চাই তোমাকে’। সুপার রোমান্টিক ধাঁচের গান এটি। এম রাহিম পরিচালিত ‘শান’ ছবিতে ব্যবহার হবে। গানটির কথা লিখেছেন কলকাতার প্রসেন। ‘শান’ ছবিতে চারটি গান আমি করছি। ‘চাই তোমাকে’ গানটি এর মধ্যে অন্যতম। কাজটি নিয়ে আমি খুবই এক্সাইটেড।

গত ১৮ জানুয়ারি আরমান মালিক এবং পলক মুচ্ছাল দুজনের রেকর্ডিং সম্পন্ন করেছেন বলে জানান আহমেদ হুমায়ূন।

এর আগে শাকিব খান অভিনীত কলকাতার ছবি ‘চালবাজ’-এ ‘তোর প্রেমের বৃষ্টিতে’ শিরোনামে গানে প্লেব্যাক করেছিলেন আরমান মালিক। ওই গানের মাধ্যমে বলিউড সিনেমার গানের সুদর্শন এ গায়কের কণ্ঠে শাকিব খানই বাংলাদেশের নায়কদের  মধ্যে প্রথম ঠোঁট মিলিয়েছিলেন। তবে ছবিটি ছিল পুরোপুরি কলকাতার। আমদানিতে বাংলাদেশে মুক্তি পেয়েছিল।

এবার ‘শান’ ছবির মাধ্যমে প্রথমবার কোনো বাংলাদেশি সিনেমায় গাইলেন আরমান মালিক, সঙ্গে পলক মুচ্ছাল।

জানা যায়, গানটিতে ঠোঁট মেলাবেন সিয়াম। ছবিতে আরও অভিনয় করছেন তাসকিন, পূজা চেরী প্রমুখ।

Reneta

এ ছবিতে জি-বাংলার ‘সারেগামা’র বাংলাদেশের তরুণ শিল্পী নোবেলের টাইটেল গান করার কথা ছিল। কিন্তু বিতর্কিত মন্তব্যের কারণে সমালোচনায় পড়ায় নোবেলকে বাদ দেওয়া হয়। আসন্ন রোজার ঈদে মুক্তির কথা রয়েছে ‘শান’। ইতোমধ্যেই বেশিরভাগ শুটিং শেষ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরমান মালিকআহমেদ হুমায়ূনতাসকিনপূজালিড বিনোদনসিয়াম
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘সাইকো’তে যোগ দিলেন তারকা দম্পতি সেলিম-রোজী

পরবর্তী

লাইনে দাঁড়িয়ে শেষ মুহূর্তে মনোনয়নপত্র জমা কেজরিওয়ালের

পরবর্তী
অরবিন্দ কেজরিওয়াল-মনোনয়নপত্র দাখিলের লাইনে

লাইনে দাঁড়িয়ে শেষ মুহূর্তে মনোনয়নপত্র জমা কেজরিওয়ালের

প্রয়োজনে কারিগরি শিক্ষকদের বিদেশে পাঠানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

সর্বশেষ

ফাইনালই মেসির শেষ বিশ্বকাপ ম্যাচ? যা বললেন স্কালোনি

জুলাই ১৮, ২০২৬

আমার কাছে মেসিই সর্বকালের সেরা: স্পেন অধিনায়ক রদ্রি

জুলাই ১৮, ২০২৬

‘আর্জেন্টিনা এমন কৌশল ব্যবহার করে, যা ফুটবলে চলতে দেয়া উচিত নয়’

জুলাই ১৮, ২০২৬

২ বছরেও মেলেনি পরামর্শক, অনিশ্চয়তায় স্যুয়ারেজ প্রকল্প

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

একজন শিক্ষক আমাকে নাম দিয়েছেন ‘পরীক্ষা মিলন’: শিক্ষামন্ত্রী

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT